চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের মেয়েদের ১২৪ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:38 অপরাহ্ন 20, জুন 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও পাকিস্তানের মেয়েদের ক্রিকেট ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে হারের পর গ্রুপপর্বে তৃতীয় ম্যাচে পাকিস্তানের সঙ্গে প্রথম ইনিংসে বেশি সুবিধা করতে পারেনি টিম টাইগ্রেস। শুরুতে ব্যাটে নেমে পাকিস্তানের মেয়েদের ১২৪ রানের লক্ষ্য দিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

সাউদাম্পটনে শনিবার টসে জিতে আগে ব্যাটে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৩ রানের সংগ্রহ গড়েন ঋতু-শারমিনরা।

১৩ রানে তিন টপ অর্ডারকে হারিয়ে ভালো বিপদে পড়ে বাংলাদেশ। দিলারা আক্তার ৫, জুয়াইরিয়া ফেরদৌস ৭ ও শারমিন আক্তার ফেরেন শূন্য রানে। অধিনায়ক জ্যোতি ও সোবহানা মোস্তারি উইকেট ধরে খেলার চেষ্টা করেন। তাদের ধীরগতির ব্যাটিংয়ে শেষপর্যন্ত অলআউট না হলেও বোর্ডে খুব বেশি রান আসেনি।

জ্যোতির ব্যাট থেকে আসে ৩৮ বলে ৩৬ রান এবং ১৯ বলে ২২ রান করে ফেরেন মোস্তারি। তবে ১৭৭ স্ট্রাইকরেটে স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংসে ভর করে শেষপর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১২৩ রানের পুঁজি পায় লাল-সবুজ দল। ২২ বলে অপরাজিত ৩৯ রান করেন স্বর্ণা। ৪ বলে ৪ রান করে অপরাজিত থাকেন রাবেয়া খান।

পাকিস্তানের হয়ে ৪ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট শিকার করেন ফাতিমা সানা। সাদিয়া ইকবাল, তাসমিয়া রুবাব, নাশরা সান্ধু ও তুবা হাসান নেন একটি করে উইকেট।

Tags: জ্যোতিপাকিস্তানবাংলাদেশলিড স্পোর্টস
Previous Post

ইসরায়েলি হামলার জেরে আবারও বন্ধ হরমুজ প্রণালী

Next Post

প্রধানমন্ত্রীর চীন সফরে ২ চুক্তি ও ১৭টি সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা

Next Post
বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন সফর ও চুক্তি স্বাক্ষরের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর চীন সফরে ২ চুক্তি ও ১৭টি সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা

বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি গ্রহণরত শিক্ষার্থীরা, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন সেরিমনি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT