চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ধস, বহু ভক্তের আটকা পড়ার শঙ্কা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:30 অপরাহ্ন 20, জুন 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ধসের ছবি, বহু ভক্ত আটকা পড়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মহারাষ্ট্রে মন্দির

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ভারতের মহারাষ্ট্র রাজ্যের পারভানি জেলায় একটি মন্দিরের ছাদ ধসে অন্তত ২০ জন ভক্ত আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে। ঘটনার পর প্রশাসন দ্রুত উদ্ধার অভিযান শুরু করেছে।

শনিবার (২০ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, পারভানি জেলার যশওয়াড়ি গ্রামের যশওয়াড়ি মন্দিরে নির্মাণকাজ চলাকালে গর্ভগৃহের সামনের অংশের ছাদ ধসে পড়ে। এ সময় সেখানে উপস্থিত বহু ভক্তের মধ্যে অন্তত ২০ জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসনের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ব্যক্তিদের কাছে পৌঁছানোর চেষ্টা অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া আহতদের পারভানি জেলা সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের সুনির্দিষ্ট সংখ্যা জানা যায়নি। মন্দিরটি ছত্রপতি সম্ভাজিনগর শহর থেকে প্রায় ১৯০ কিলোমিটার দূরে অবস্থিত।

একজন পুলিশ কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানান, স্থানীয় সময় দুপুর সাড়ে ৩টার দিকে মন্দিরের ‘সভা-মণ্ডপ’ বা বাইরের হলের ভিত্তি ধসে পড়ে। খবর পেয়ে পুলিশ ও জেলা প্রশাসনের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত আটকা পড়া মানুষের প্রকৃত সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যাবে না বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

Tags: ছাদ ধসধ্বংসস্তূপমন্দির
Previous Post

বয়লার বিস্ফোরণে গাজীপুরে কারখানায় আগুন

Next Post

হাসিনা সরকার অর্থনীতিকে লুট করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

Next Post
প্রধান অতিথি নতুন গাছের চারা রোপণ করছেন, চারপাশে উপস্থিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসিনা সরকার অর্থনীতিকে লুট করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

ব্রাজিল-হাইতি ফুটবল ম্যাচের খেলোয়াড়রা মাঠে একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নকআউটে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT