চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে সিনেমায় প্রিয়াঙ্কা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:30 অপরাহ্ন 20, জুন 2026
in বিনোদন
A A
প্রিয়াঙ্কা চোপড়া ও অ্যাঞ্জেলিনা জোলি একসঙ্গে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউড থেকে হলিউডে পাড়ি জমানো খুব সহজ ছিলো প্রিয়াঙ্কা চোপড়ার। এক দশকে আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান শক্ত করছেন তিনি। এবার তিনি কাজ করতে যাচ্ছেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নতুন এই প্রকল্পের বিষয়টি নিশ্চিত করেছেন প্রিয়াঙ্কা। যদিও সিনেমাটির নাম, গল্প কিংবা নিজের চরিত্র সম্পর্কে এখনই কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেননি তিনি। তবে অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে তার এই নতুন কাজের খবর প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

গত এক দশকে হলিউডে নিজের শক্ত অবস্থান গড়ে তুলেছেন প্রিয়াঙ্কা। ‘বেওয়াচ’, ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশনস’ এবং সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘দ্য ব্লাফ’-এর মতো চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ‘কোয়ান্টিকো’ ও ‘সিটাডেল’-এর মতো জনপ্রিয় সিরিজেও প্রধান চরিত্রে দেখা গেছে তাকে।

অন্যদিকে বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন পরিচালক এস এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত নতুন সিনেমার শুটিং নিয়ে। অস্থায়ীভাবে ‘বারাণসী’ নামে পরিচিত এই সিনেমায় তার সহশিল্পী হিসেবে রয়েছেন মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন।

রাজামৌলির সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে প্রিয়াঙ্কা বলেন, “তিনি ভারতীয় সিনেমার এক অমূল্য সম্পদ। তার দৃষ্টিভঙ্গি এবং আত্মবিশ্বাস সত্যিই অনুপ্রেরণাদায়ক। দীর্ঘদিন কাজ করলেও আমি এখনও নিজেকে শেখার পর্যায়ে থাকা একজন শিক্ষার্থী মনে করি।”

সিনেমাটির ব্যাপ্তি ও পরিকল্পনা নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। প্রিয়াঙ্কার ভাষ্য, “আমরা এমন একটি প্রকল্পে কাজ করছি, যার পরিসর দীর্ঘদিনের মধ্যে সবচেয়ে বড় ও উচ্চাভিলাষী। এটি শুধু ভারতের জন্য নয়, বিশ্বের দর্শকদের জন্যও বিশেষ কিছু হতে যাচ্ছে।”

বর্তমানে হায়দরাবাদে চলছে সিনেমাটির শুটিং। শুটিং সেটের পরিবেশকে ‘আনন্দময়’ বলে উল্লেখ করে প্রিয়াঙ্কা জানান, কাজের চাপের পাশাপাশি পুরো ইউনিটের সদস্যরা একসঙ্গে সময়ও উপভোগ করছেন।

রাজামৌলির সিনেমার পাশাপাশি প্রিয়াঙ্কার হাতে রয়েছে আরও কয়েকটি আন্তর্জাতিক প্রকল্প। এর মধ্যে রয়েছে অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে একটি যৌথ প্রযোজনার সিনেমা এবং নির্মাতা মীরা নায়ারের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘আমরি’। ইন্ডিয়ান এক্সপ্রেস

Tags: অ্যাঞ্জেলিনা জোলিপ্রিয়াঙ্কা চোপড়াবলিউডমীরা নায়ারলিড বিনোদনসিনেমাহলিউড
Previous Post

সাউথ আফ্রিকায় এইচআইভি রোধ কর্মসূচিতে অনুদান বন্ধ করবে যুক্তরাষ্ট্র

Next Post

বেওয়ারিশ কুকুর নিধন বন্ধের দাবিতে প্রাণিপ্রেমীদের মানববন্ধন

Next Post
প্রাণিপ্রেমীরা বেওয়ারিশ কুকুর নিধন বন্ধের দাবিতে মানববন্ধন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বেওয়ারিশ কুকুর নিধন বন্ধের দাবিতে প্রাণিপ্রেমীদের মানববন্ধন

স্ক্যান্ডিনেভিয়াজুড়ে মিডসামার উৎসবের সময় লোকজনের ঐতিহ্যবাহী পোশাকে নাচ-গান।. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রীষ্মকে স্বাগত জানাতে স্ক্যান্ডিনেভিয়াজুড়ে মিডসামার উৎসব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT