চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেওয়ারিশ কুকুর নিধন বন্ধের দাবিতে প্রাণিপ্রেমীদের মানববন্ধন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:37 অপরাহ্ন 20, জুন 2026
in বাংলাদেশ
A A
প্রাণিপ্রেমীরা বেওয়ারিশ কুকুর নিধন বন্ধের দাবিতে মানববন্ধন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

পথকুকুর নিধনের দাবির প্রতিবাদ, প্রাণিকল্যাণ আইন-২০১৯-এর যথাযথ বাস্তবায়ন এবং দেশব্যাপী সিএনভিআর (ক্যাচ-নিউটার-ভ্যাকসিনেট-রিলিজ) কার্যক্রম জোরদারের দাবিতে রাজধানীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত এ মানববন্ধনে প্রাণিকল্যাণকর্মী, স্বেচ্ছাসেবী, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সচেতন নাগরিকসহ প্রায় দেড়শ থেকে দুই শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি একটি সংগঠন পথকুকুর নিধনের দাবিতে বিভিন্ন প্রচারণা চালাচ্ছে। তারা দাবি করেন, টিকাদান ও নির্বীজন কার্যক্রমের পরিবর্তে কুকুর নিধনকে সমাধান হিসেবে উপস্থাপন করা হচ্ছে, যা প্রাণিকল্যাণ আইন, উচ্চ আদালতের নির্দেশনা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত জনস্বাস্থ্য নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক।

বক্তারা জানান, প্রাণিকল্যাণ আইন-২০১৯ অনুযায়ী কোনো প্রাণীকে অপ্রয়োজনীয় কষ্ট দেওয়া, হত্যা করা বা নিষ্ঠুর আচরণের শিকার করা দণ্ডনীয় অপরাধ। বাংলাদেশে বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে সরকার অনুমোদিত পদ্ধতি হলো সিএনভিআর কার্যক্রম, যার মাধ্যমে কুকুরকে ধরে নির্বীজন ও জলাতঙ্ক প্রতিরোধী টিকা দিয়ে পুনরায় নিজ এলাকায় অবমুক্ত করা হয়।

তারা আরও বলেন, ২০১৪ সালে উচ্চ আদালত বেওয়ারিশ কুকুর নিধন কার্যক্রম বন্ধের নির্দেশনা দিয়েছিলেন। ফলে কুকুর নিধনের দাবি আইন ও আদালতের নির্দেশনার পরিপন্থী।

বক্তারা দাবি করেন, গত এক দশকে টিকাদান ও নির্বীজন কার্যক্রমের ফলে দেশে জলাতঙ্কজনিত মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমেছে। তাই পথকুকুর ব্যবস্থাপনায় মানবিক ও বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করা প্রয়োজন।

মানববন্ধনে প্রাণিকল্যাণকর্মীদের বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচারণারও সমালোচনা করা হয়। বক্তারা বলেন, পথপ্রাণীদের খাদ্য বা চিকিৎসা সহায়তা দেওয়া কোনো নাগরিককে প্রাণীর সব আচরণের জন্য দায়ী করে না।

এ সময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সৃজনশীল অঙ্গনের প্রতিনিধিরা সংহতি প্রকাশ করেন। উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা মনিরুল হক আকাশ, পরিচালক ফয়সাল রদ্দিসহ বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও প্রাণিকল্যাণকর্মীরা।

মানববন্ধন থেকে প্রাণিকল্যাণ আইন-২০১৯ ও উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়ন, বেওয়ারিশ কুকুর নিধন ও অবৈধ স্থানান্তর বন্ধ, দেশব্যাপী সিএনভিআর কার্যক্রম সম্প্রসারণ, জলাতঙ্ক প্রতিরোধে গণটিকাদান কর্মসূচি জোরদার এবং পথপ্রাণী নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা বন্ধের দাবি জানানো হয়।

মানববন্ধন শেষে আয়োজকদের পক্ষে এএলবি অ্যানিম্যাল শেল্টারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দীপান্বিতা হৃদি এবং গ্রিট ফাউন্ডেশনের পরিচালক নিলুফার ইয়াসমিন টুম্পা বলেন, মানুষ ও পথপ্রাণীর নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে হত্যা নয়, মানবিক, আইনসম্মত ও টেকসই সমাধানের পথেই এগোতে হবে।

Tags: পথকুকুরমানববন্ধন
Previous Post

অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে সিনেমায় প্রিয়াঙ্কা

Next Post

গ্রীষ্মকে স্বাগত জানাতে স্ক্যান্ডিনেভিয়াজুড়ে মিডসামার উৎসব

Next Post
স্ক্যান্ডিনেভিয়াজুড়ে মিডসামার উৎসবের সময় লোকজনের ঐতিহ্যবাহী পোশাকে নাচ-গান।. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রীষ্মকে স্বাগত জানাতে স্ক্যান্ডিনেভিয়াজুড়ে মিডসামার উৎসব

বৃহৎ সামরিক জাহাজ ও হেলিকপ্টার সমুদ্রের মধ্যে চলাচল করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্পের ইরান সমঝোতা, দূরত্ব বাড়ছে কি নেতানিয়াহুর সঙ্গে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT