চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে পরপর দুই বিস্ফোরণে নিহত ৭

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:45 অপরাহ্ন 20, জুন 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও উদ্ধারকর্মীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে সড়কের পাশে পেতে রাখা দুটি বোমার বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

আরব নিউজ জানিয়েছে, আজ (২০ জুন) শনিবার বান্নু জেলায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। আফগানিস্তান সীমান্তঘেঁষা উত্তর ওয়াজিরিস্তান অঞ্চলের কাছে অবস্থিত বান্নু জেলায় প্রথম বিস্ফোরণটি একটি যাত্রীবাহী ভ্যানকে লক্ষ্য করে ঘটানো হয়। বিস্ফোরণের ফলে ঘটনাস্থলেই পাঁচজন প্রাণ হারান এবং অন্তত তিনজন আহত হন।

জেলা পুলিশের প্রধান ইয়াসির আফ্রিদি জানান, প্রথম বিস্ফোরণের পর স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার এবং নিহতদের মরদেহ অ্যাম্বুলেন্সে তোলার কাজ শুরু করেন। ঠিক সেই সময় দ্বিতীয় একটি বিস্ফোরণ ঘটে। দ্বিতীয় বিস্ফোরণে আরও অন্তত দুজন নিহত হন, ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় সাতজনে। এতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে ফেলে এবং তদন্ত শুরু করে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ব্যক্তি বা সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। হামলার পেছনে কারা জড়িত এবং এর উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Tags: পাকিস্তানবিস্ফোরণ
Previous Post

রোহিঙ্গা সংকট বাংলাদেশের ওপর বিশাল চাপ সৃষ্টি করেছে: জাতিসংঘে বাংলাদেশ

Next Post

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী বাড়ানোর অনুরোধ জানানো হবে: পররাষ্ট্র সচিব

Next Post
বাংলাদেশের পররাষ্ট্র সচিব মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী বাড়ানোর অনুরোধ জানাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী বাড়ানোর অনুরোধ জানানো হবে: পররাষ্ট্র সচিব

চ্যানেল আই অনলাইন সিনেমা পোস্টার, বিভিন্ন চরিত্রের ছবি সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘এই সিনেমা বেঁচে থাকার অনুভব দিয়েছে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT