চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:25 অপরাহ্ন 19, জুন 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
প্রয়াত কবি আল মুজাহিদীর ছবি, তিনি একুশে পদকপ্রাপ্ত একজন বিশিষ্ট কবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৯ জুন) দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় । তার বয়স হয়েছিল ৮৩ বছর।

১৯৪৩ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করা আল মুজাহিদী বাংলা কবিতার ষাটের দশকের অন্যতম প্রধান কবি হিসেবে পরিচিত। সমাজ, সংস্কৃতি, রাজনীতি, ইতিহাস ও মৃত্তিকানির্ভর জীবনদর্শন তার কবিতাকে দিয়েছে স্বতন্ত্র মাত্রা। এ কারণে তিনি ‘মৃত্তিকার কবি’ হিসেবেও খ্যাতি অর্জন করেন।

আইয়ুববিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি তিনি ছয়বার কারাবরণ করেন। মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও তাত্ত্বিক হিসেবেও তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সাহিত্যজীবনে তিনি ‘হেমলকের পেয়ালা’, ‘কাঁদো হিরোশিমা কাঁদো নাগাসাকি’, ‘মৃত্তিকা, অতি মৃত্তিকা’, ‘ধ্রুপদ ও টেরাকোটা’ এবং ‘যুদ্ধ নাস্তি’সহ বহু আলোচিত কাব্যগ্রন্থ রচনা করেন।

বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একুশে পদকে ভূষিত হন। তার মৃত্যুতে দেশের সাহিত্যাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Tags: একুশে পদকসাহিত্য
Previous Post

দুর্যোগ কবলিত উপকূলের সুরক্ষায় মানববন্ধন ও সমাবেশ

Next Post

চুয়াডাঙ্গার জীবননগরে ঝুলন্ত অবস্থায় আইসিটি অফিসারের মরদেহ উদ্ধার

Next Post
জীবননগরে আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

চুয়াডাঙ্গার জীবননগরে ঝুলন্ত অবস্থায় আইসিটি অফিসারের মরদেহ উদ্ধার

বাংলাদেশ ফুটবল দলের সমর্থকদের উল্লাস ও আনন্দের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

জয় উদযাপনের সময় সমর্থকের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT