চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাগুরায় বিক্রি করা নবজাতক উদ্ধার, মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ

শামীম খান by শামীম খান
9:42 পূর্বাহ্ন 19, জুন 2026
in - সেমি লিড, জনপদ, মাগুরা
A A
নবজাতক উদ্ধার ও মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার সময় পুলিশ সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের রামদেরগাতী গ্রামে মায়ের অজান্তে বিক্রি করে দেওয়া এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা ও ক্রেতা দম্পতিসহ চারজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার ১৮ জুন রাত ৮টার দিকে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা।

পুলিশ সূত্রে জানা গেছে, রামদেরগাতী গ্রামের বাসিন্দা মো. সাগর হোসেন (৩৪) গত ২৭ মে তার স্ত্রী তানজিলা খাতুনকে না জানিয়ে তাদের এক মাস ২৫ দিনের কন্যাশিশু টুকটুকিকে দত্তক দেওয়ার কথা বলে মাগুরা সদর উপজেলার দক্ষিণ বীরপুর গ্রামের মো. শাহাবুর (২৮) ও তার স্ত্রী মনিরা খাতুনের কাছে হস্তান্তর করেন। এ জন্য ২৫ হাজার টাকার স্ট্যাম্পে একটি লিখিত চুক্তিও করা হয়।

অভিযোগ অনুযায়ী, সন্তানকে না পেয়ে তানজিলা খাতুন স্বামীর কাছে বারবার জানতে চাইলে সাগর হোসেন তাকে বিভ্রান্ত করতে দাবি করেন, শিশুটিকে ‘জিনে নিয়ে গেছে’। পরে কবিরাজের মাধ্যমে শিশুকে ফিরিয়ে আনার আশ্বাস দিয়ে প্রায় দুই মাস বিষয়টি আড়াল করার চেষ্টা করেন।

ঘটনার বিষয়ে তথ্য পাওয়ার পর পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের নির্দেশনায় শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিরস্ত্র) শুভংকর রায় তদন্ত শুরু করেন। তথ্যপ্রযুক্তির সহায়তা, গোপন অনুসন্ধান ও স্থানীয় সূত্রের তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ বীরপুর এলাকায় শাহাবুর-মনিরা দম্পতির বাড়িতে অভিযান চালানো হয়।

অভিযানে শিশুটিকে উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর তার মা তানজিলা খাতুনের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর হোসেন স্বীকার করেছেন, আর্থিক সংকটের কারণে তিনি শিশুটিকে অন্যের কাছে দিয়ে দেন। পরে স্ত্রীকে বোঝানোর জন্য ‘জিনে নিয়ে গেছে’ বলে মিথ্যা গল্প তৈরি করেন।

তিনি পুলিশের কাছে বলেন, অভাবের কারণে মেয়েকে অন্যের কাছে দিয়ে দিয়েছিলাম। পরে স্ত্রীকে বুঝানোর জন্য বলেছি জিনে নিয়ে গেছে। এটা আমার ভুল হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

Tags: নবজাতক উদ্ধারমাগুরা
Previous Post

বিশ্ব বাজারে আরও কমছে স্বর্ণের দাম

Next Post

‘বাস্তবতার মুখোমুখি হোন’: ৩০ বছরের তলানিতে মার্কিন-ইসরায়েল সম্পর্ক

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

‘বাস্তবতার মুখোমুখি হোন’: ৩০ বছরের তলানিতে মার্কিন-ইসরায়েল সম্পর্ক

বহু জাহাজ সমুদ্র বন্দরে অবস্থান করছে, বাংলাদেশে নৌ পরিবহন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাজের লিজ ভাড়া পরিশোধে বৈদেশিক মুদ্রা প্রেরণের অনুমোদন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT