চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের প্রস্তুতি পাকিস্তানের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:02 পূর্বাহ্ন 19, জুন 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
পাকিস্তানের সাবমেরিন সমুদ্রের মধ্যে, আকাশে বিমান ও যুদ্ধজাহাজের দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্মৃতিবহ বঙ্গোপসাগরে দীর্ঘদিন পর আবারও সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা করছে পাকিস্তান। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান নৌবাহিনীর নতুন ‘হাঙ্গর’ শ্রেণির সাবমেরিনগুলো বঙ্গোপসাগরে নিয়মিত কার্যক্রম পরিচালনার সক্ষমতা অর্জন করেছে।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের এপ্রিলে চীনে কমিশনপ্রাপ্ত একটি হাঙ্গর শ্রেণির সাবমেরিন সম্প্রতি করাচিতে পৌঁছেছে। এর মাধ্যমে পাকিস্তান নৌবাহিনী আরব সাগরের বাইরে ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর পর্যন্ত নিজেদের সামুদ্রিক কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিচ্ছে।

পাকিস্তান নৌবাহিনীর বহর কমান্ডার কমোডর ওমর ফারুক জানিয়েছেন, এ শ্রেণির মোট আটটি সাবমেরিন নৌবহরে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। তার মতে, এই সাবমেরিনগুলো ভবিষ্যতে বঙ্গোপসাগরে পাকিস্তানের কার্যকর উপস্থিতি নিশ্চিত করতে সহায়ক হবে।

চীন থেকে দেশে ফেরার পথে কলম্বো বন্দরে পাকিস্তানের ফ্রিগেট ‘পিএনএস তৈমুর’-এ আয়োজিত এক অনুষ্ঠানে কমোডর ওমর ফারুক নতুন সাবমেরিনকে ‘গেম চেঞ্জার’ হিসেবে উল্লেখ করেন। সামরিক বিশ্লেষকদের ভাষ্য, এ মন্তব্য থেকে স্পষ্ট যে ইসলামাবাদ কেবল উপকূলীয় নিরাপত্তায় সীমাবদ্ধ না থেকে আঞ্চলিক ও আন্তর্জাতিক জলসীমায় আরও সক্রিয় ভূমিকা রাখতে চায়।

বিশ্লেষকদের মতে, ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরে পাকিস্তানের উপস্থিতি বাড়ানোর উদ্যোগ মূলত ভারতের সঙ্গে নৌ-প্রতিযোগিতার নতুন মাত্রা যোগ করতে পারে। বর্তমানে ভারতীয় নৌবাহিনীর কাছে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন, দুটি বিমানবাহী রণতরী এবং অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা রয়েছে, যা দক্ষিণ এশিয়ার সামুদ্রিক শক্তির ভারসাম্যে তাদের এগিয়ে রেখেছে।

তবে ভারতীয় সামরিক বিশেষজ্ঞদের অভিমত, পাকিস্তানের নতুন সাবমেরিন কর্মসূচি তাৎক্ষণিকভাবে বঙ্গোপসাগরের সামরিক ভারসাম্যে বড় পরিবর্তন না আনলেও, এটি ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হতে পারে।

একই সঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমগুলো ১৯৭১ সালে পাকিস্তানি সাবমেরিন ‘পিএনএস হাঙ্গর’-এর হাতে ভারতীয় যুদ্ধজাহাজ ‘আইএনএস খুকরি’ ডুবে যাওয়ার ঘটনার প্রসঙ্গ তুলে ধরে সতর্ক করেছে যে, নতুন সাবমেরিন মোতায়েনের ফলে ভারত-পাকিস্তানের মধ্যকার নৌ-কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।

Tags: পাকিস্তানবঙ্গোপসাগর
Previous Post

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির পর হরমুজে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার

Next Post

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

Next Post
মেক্সিকো ফুটবল দল জয় উদযাপন করছে, বিশ্বকাপের ম্যাচে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

সোনার বার ও কয়েনের সাথে শপিং কার্ট, স্বর্ণের দাম কমার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব বাজারে আরও কমছে স্বর্ণের দাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT