চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির বাবার শারীরিক অবস্থা নিয়ে যা জানাল পরিবার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:22 পূর্বাহ্ন 19, জুন 2026
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ফুটবল তারকা মেসি ও তার বাবা একসঙ্গে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের গ্রুপপর্বে নিজেদের ম্যাচে ইতিহাস গড়েছেন লিওনেল মেসি। আলজেরিয়াকে ৩-০ ব্যবধানে হারানো ম্যাচে হ্যাটট্রিক করেন বিশ্বজয়ী কিংবদন্তি। গোলের পর কাঁদতে দেখা যায় তাকে। যারা ব্যাখ্যায় দিতে গিয়ে বলেছিলেন, ফুটবলের বাইরের বিষয় জড়িত তাতে। এরপর খবর ছড়িয়ে পড়ে, মেসির বাবা হোর্হে মেসি গুরুতর অসুস্থ। এবার বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে মেসির পরিবার।

বৃহস্পতিবার বিবৃতিতে জানিয়েছে, হোর্হে মেসি অসুস্থ হলেও ছড়িয়ে পড়া খবরের পুরোটা বিশ্বাসযোগ্য নয়। পাশাপাশি বিষয়টি নিয়ে গোপনীয়তা রক্ষার আহবান জানিয়েছে মেসির পরিবার।

বিবৃতিতে বলা হয়েছে, ‘হোর্হে বর্তমানে একটি স্বাস্থ্যগত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন, সুস্থতার পথে আছেন এবং তার অবস্থার ইতিবাচক অগ্রগতি হচ্ছে। সম্প্রতি বিভিন্ন মাধ্যমে যেসব তথ্য, গুজব ও জল্পনা-কল্পনা ছড়িয়ে পড়েছে, সে বিষয়ে পরিবার গভীর উদ্বেগ প্রকাশ করছে।’

‘একটি সম্পূর্ণ ব্যক্তিগত ও পারিবারিক বিষয়কে যেভাবে কিছু ব্যক্তি সংবেদনশীলতা, সম্মান ও বিবেচনাবোধের বাইরে গিয়ে উপস্থাপন করেছেন, তা অত্যন্ত দুঃখজনক। পরিবার আরও স্পষ্ট করে জানাতে চায়, হোর্হের শারীরিক অবস্থা সম্পর্কে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য কেবল তার পরিবারের সদস্যদের কাছেই রয়েছে। তাই পরিবারের নিজস্ব আনুষ্ঠানিক ঘোষণা ব্যতীত অন্য কোনো সূত্র থেকে প্রকাশিত তথ্য, বক্তব্য বা দাবি সত্য ও নির্ভরযোগ্য হিসেবে বিবেচনা করা উচিত নয়।’

‘এ সময়ে আমরা সকলের কাছে দায়িত্বশীলতা, সতর্কতা এবং মানবিকতা প্রত্যাশা করি। একজন মানুষের স্বাস্থ্য এবং তার পরিবারের মানসিক শান্তি কখনোই দায়িত্বজ্ঞানহীন সংবাদ ও আগ্রহের বিষয় হওয়া উচিত নয়। আমরা আন্তরিকভাবে তাদের প্রতি কৃতজ্ঞ, যারা ভালোবাসা, সম্মান ও উদ্বেগ প্রকাশ করেছেন। একইসঙ্গে আমাদের অনুরোধ– হোর্হে এবং তার পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা, মর্যাদা ও পারিবারিক পরিসরকে এই সময়ে সম্মান জানানো হোক। নতুন করে যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য থাকে, তা যথাসময়ে পরিবার ও সংশ্লিষ্ট মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’

হোর্হে মেসির অসুস্থতার তথ্য নিশ্চিত করলেও, সুনির্দিষ্ট করে অসুস্থতার ধরনসহ আর কোনো বিস্তারিত জানায়নি মেসির পরিবার। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, তিনি অসুস্থতাজনিত কারণে দুর্বল হয়ে পড়েছেন এবং আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে একটি হাসপাতালে ভর্তি রয়েছেন।

Tags: আর্জেন্টিনাআলজেরিয়াফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপবিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমেসিলিড ২০২৬লিড স্পোর্টসহোর্হে মেসি
Previous Post

ছেলেদের ম্যাচ পরিচালনায় ইতিহাস গড়লেন টোরি পেন্সো

Next Post

শেষ ২৩ মিনিটে ৫ গোল, লাল কার্ড ও পেনাল্টির নাটকীয় ম্যাচে জিতল সুইজারল্যান্ড

Next Post
সুইজারল্যান্ডের খেলোয়াড়রা গোলের জন্য চেষ্টা করছে, গোলরক্ষক ঝাঁপিয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ ২৩ মিনিটে ৫ গোল, লাল কার্ড ও পেনাল্টির নাটকীয় ম্যাচে জিতল সুইজারল্যান্ড

কানাডার ফুটবল দল একত্রিত হয়ে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কাতারকে ৬-০ গোলে উড়িয়ে বিশ্বকাপে ঐতিহাসিক জয় কানাডার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT