চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অতিরিক্ত লোডশেডিংয়ে বিদ্যুৎ অফিসে ভাঙচুর, আটক ১

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:21 অপরাহ্ন 18, জুন 2026
in খুলনা, জনপদ
A A
বিদ্যুৎ অফিসে ভাঙচুরের ঘটনায় পুলিশ ও স্থানীয়রা আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলায় দীর্ঘদিনের বিদ্যুৎ সংকট ও অতিরিক্ত লোডশেডিংকে কেন্দ্র করে পল্লী বিদ্যুৎ সমিতির কয়রা জোনাল কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে সংঘটিত এ ঘটনায় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) বাধা দিতে গিয়ে আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এক যুবক হঠাৎ জোনাল কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর শুরু করেন। এ সময় কর্মকর্তা-কর্মচারীরা তাকে নিবৃত্ত করার চেষ্টা করলে ধস্তাধস্তির একপর্যায়ে উপমহাব্যবস্থাপক আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রবিউল সরদার (২৭) নামে ওই যুবককে আটক করে।

আটক রবিউল সরদার কয়রা সদর ইউনিয়নের পায়রাতলা গ্রামের বাসিন্দা। তার পরিবারের দাবি, তিনি অসুস্থ এবং মানসিক ভারসাম্যহীন।

স্থানীয়দের অভিযোগ, কয়রা উপজেলায় দিনের পাশাপাশি রাতের দীর্ঘ সময় বিদ্যুৎ থাকে না। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিক্ষার্থী ও রোগীরা দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। ফলে এলাকায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করেছে। প্রাথমিকভাবে তাকে মানসিকভাবে ভারসাম্যহীন বলে মনে হচ্ছে। বিদ্যুৎবিভ্রাটের ক্ষোভ বা অন্য কোনো কারণে তিনি এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পল্লী বিদ্যুৎ সমিতির কয়রা জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক মাহফুজুর রহমান খান বলেন, অনেকের ধারণা খুলনা থেকে সরাসরি বিদ্যুৎ আনা সম্ভব। কিন্তু দূরত্ব বেশি হওয়ায় সে ক্ষেত্রে ভোল্টেজ কমে যাবে এবং সরবরাহ আরও অনির্ভরযোগ্য হয়ে উঠবে। বর্তমানে জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ঘাটতির কারণে রেশনিং পদ্ধতিতে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

তিনি আরও বলেন, গ্রাহকদের দুর্ভোগ আমরা বুঝি এবং পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। তবে সরকারি সম্পদে হামলা বা ভাঙচুর কোনো সমস্যার সমাধান নয়।

ঘটনার পর কার্যালয়ের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Tags: আটক ১খুলনা
Previous Post

গভীর রাতে আগুন লেগে কৃষকের ৩শ মণ ধানসহ ঘর পুড়ে ছাই

Next Post

স্মার্ট সিগন্যাল পাচ্ছে রাজধানীর ১২০ মোড়

Next Post
স্মার্ট ট্রাফিক সিগন্যাল ও AI প্রযুক্তি দিয়ে যানবাহন নিয়ন্ত্রণ. Channel i News - চ্যানেল আই নিউজ

স্মার্ট সিগন্যাল পাচ্ছে রাজধানীর ১২০ মোড়

তিনজন বন্ধু হাসিমুখে একসঙ্গে আনন্দে ভরা মুহূর্ত উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অগ্রিম বুকিংয়ে মাত করছে ‘ককটেল ২’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT