চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোকে নিয়ে কোন পরিকল্পনা ছিল না: কঙ্গো মিডফিল্ডার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:34 অপরাহ্ন 18, জুন 2026
in ফুটবল, স্পোর্টস
A A
দুই ফুটবল খেলোয়াড় মাঠে, একজন বাংলাদেশ দলের, অন্যজন পর্তুগাল দলের. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে ড্র করেছে পর্তুগাল। ক্রিস্টিয়ানো রোনালদোও বেশ সমালোচনার মুখে পড়েছেন। ম্যাচজুড়ে কোন সুবিধা করতে পারেননি সিআর সেভেন। ৫২ বছর পর বিশ্বকাপে আসা কঙ্গোর বিপক্ষে জয়হীন মাঠ ছাড়ার পর, পর্তুগিজ মহাতারকার পারফরম্যান্স নিয়ে উঠেছে বিস্তর প্রশ্ন। ম্যাচের পর কঙ্গো মিডফিল্ডার এনগা’লায়েল মুকাউ বললেন, রোনালদোকে নিয়ে তেমন একটা পরিকল্পনাও করেননি তারা।

হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে বুধবার রাতে ‘কে’ গ্রুপের ম্যাচে ডিআর কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে পর্তুগাল। ম্যাচের ষষ্ঠ মিনিটে জোয়াও নেভেস গোল করে পর্তুগালকে এগিয়ে দিলেও প্রধমার্ধের শেষদিকে তারা গোল হজম করে। যোগ করা অতিরিক্ত সময়ের ৫ মিনিটে দুর্দান্ত গোলে কঙ্গোকে সমতায় ফেরান ইয়োয়ানে উইসা।

১৯৭৪ সালে একমাত্র বিশ্বকাপে তিন ম্যাচে ১৪ গোল হজম করা দেশটি ইউরোপিয়ান জায়ান্টদের রুখে দিয়ে প্রথমবার বিশ্বকাপে পয়েন্ট অর্জন করে। ম্যাচের পরে রোনালদোকে নিয়ে কোন পরিকল্পনা ছিল নাকি, সে বিষয় মুকাউকে প্রশ্ন করা হলে বলেন ‘সত্যি বলতে, না। তেমন পরিকল্পনা ছিল না।’

মুকাউ বলেছেন, ‘আমরা জানি তিনি আগের মতো নেই, তাই আমরা বুঝেছিলাম যে তিনি কম দৌড়াবেন। আমি তার কাছ থেকে আরেকটু বেশি আশা করেছিলাম। কিন্তু এটা একটা স্বাভাবিক পরিস্থিতি, তার বয়স বেড়েছে। তার বিপক্ষে খেলাটা সম্মানের।’

‘বয়স বাড়লে ব্যাপারটা আর আগের মতো থাকে না। আগের মতো চেষ্টাও করা যায় না। কিন্তু তারপরও তার প্রতি অগাধ শ্রদ্ধা। এই খেলার সর্বকালের অন্যতম সেরা একজন তিনি।’

গ্রুপপর্বের পরের ম্যাচ নবাগত উজবেকিস্তানের বিপক্ষে নামবে পর্তুগাল। খেলা ২৩ জুন।

Tags: কঙ্গোপর্তুগালফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোরোনালদোলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
Previous Post

ই-নিলাম বিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা কাস্টমস হাউস

Next Post

নেত্রকোণায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

Next Post
নেত্রকোণায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু, গ্রামবাসীর শোক. Channel i News - চ্যানেল আই নিউজ

নেত্রকোণায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

কৃষিমন্ত্রী কাঁঠালের তৈরি পুষ্টিগুণ সম্পন্ন সিঙ্গারা ও কাবাবের উদ্বোধন করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কাঁঠালের তৈরি সিঙ্গারা-সমুচা-কাবাবের পুষ্টিগুণ বেশি: কৃষিমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT