চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম ম্যাচে প্রথমার্ধে কঠিন পরীক্ষায় পর্তুগাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:12 পূর্বাহ্ন 18, জুন 2026
in ফুটবল, স্পোর্টস
A A
পর্তুগাল দলের খেলোয়াড়রা গোলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে নেমে প্রথমার্ধে কঠিন পরীক্ষায় ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। শুরুতে এগিয়ে গিয়ে লিড ধরে রাখতে পারেনি তারা। বিরতিতে যাওয়ার আগের মিনিটে সমতায় ফেরে কঙ্গো।

হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে বুধবার রাতে ১-১ গোলে সমতায় প্রথমার্ধ শেষ করেছে দুদল। ম্যাচের ষষ্ঠ মিনিটে জোয়াও নেভেস গোল করে পর্তুগালকে এগিয়ে দিলেও প্রধমার্ধের শেষদিকে গোল হজম করেছেন। যোগ করা অতিরিক্ত সময়ের ৫ মিনিটে দুর্দান্ত গোলে সমতা ফেরান ইয়োয়ানে উইসা।

উইসার গোল শুধু ম্যাচে সমতা ফেরায়নি, গড়েছে ইতিহাসও। বিশ্বকাপের ইতিহাসে ডিআর কঙ্গোর হয়ে প্রথম গোলদাতা হলেন তিনি। আগে দলটি টুর্নামেন্টে অংশ নিয়ে ১৪টি গোল হজম করলেও কোনবারই প্রতিপক্ষের জালে বল পাঠাতে পারেনি।

ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ও আক্রমণাত্মক ফুটবলে প্রাধান্য বিস্তার করে পর্তুগাল। ষষ্ঠ মিনিটে তারা কাঙ্ক্ষিত গোল পেয়ে যায়। বাঁ-প্রান্ত থেকে পেদ্রো নেতোর দারুণ ক্রসে হেড করে বল জালে জড়ান নেভেস, ১-০তে এগিয়ে যায় পর্তুগিজরা।

গোলের পর পর্তুগাল খেলার নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রাখে। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ডিআর কঙ্গোও ম্যাচে উপস্থিতি জানান দিতে শুরু করে। রক্ষণভাগে অধিনায়ক চ্যান্সেল মবেম্বার দৃঢ় পারফরম্যান্স দলকে ভরসা জোগায়, আর আক্রমণে উইসা কয়েকবার সুযোগ তৈরির চেষ্টা করেন।

প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ডিআর কঙ্গো একটি কর্নার আদায় করে নেয়। সেই কর্নার থেকে আসে তাদের ফুটবল ইতিহাসের স্মরণীয় মুহূর্ত। ডান দিক থেকে ভেসে আসা বল ফার পোস্টে থাকা সম্পূর্ণ ফাঁকায় দাঁড়ানো উইসার কাছে পৌঁছালে তিনি উঁচুতে লাফিয়ে শক্তিশালী হেডে জালে পাঠান। এই গোলেই বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো গোলের দেখা পায় ডিআর কঙ্গো এবং স্কোরলাইন ১-১ সমতায় ফেরে।

Tags: আর্জেন্টিনাকঙ্গোপর্তুগালফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
Previous Post

জনস্বাস্থ্য সুরক্ষায় এনজিও বিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

Next Post

বিবর্ণ রোনালদো, ৫২ বছর পর বিশ্বকাপে আসা কঙ্গোর সাথে পেরে উঠল না পর্তুগাল

Next Post
পর্তুগাল ও কঙ্গো ফুটবল খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিবর্ণ রোনালদো, ৫২ বছর পর বিশ্বকাপে আসা কঙ্গোর সাথে পেরে উঠল না পর্তুগাল

পর্তুগালের রোনালদো ফুটবল ম্যাচে মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়ের সুযোগ ছিল পর্তুগালের, কিন্তু হেরেও যেতে পারত: রোনালদো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT