চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষামন্ত্রীর সামনে অভিনব কৌশলে বাজেট বৈষম্যের প্রতিবাদ করল জবি ছাত্রশক্তি

রিদুয়ান ইসলাম by রিদুয়ান ইসলাম
10:25 অপরাহ্ন 17, জুন 2026
in - সেমি লিড, শিক্ষা
A A
শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর সামনে বাজেট বৈষম্যের প্রতিবাদ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আয়োজিত ‘ডিনস অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের বাজেট বৈষম্যের প্রতিবাদ জানিয়েছেন জবি শাখা ছাত্রশক্তির নেতারা।

বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ প্রতিবাদ জানান শাখা ছাত্রশক্তির নেতাকর্মীরা। পরে শিক্ষামন্ত্রীর আশ্বাসে শিক্ষার্থীরা তাদের প্ল্যাকার্ড নামিয়ে নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ‘ডিনস অ্যাওয়ার্ড’প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে মেডেল, সনদ ও আর্থিক সম্মাননা বিতরণের মূল পর্ব চলছিল। শিক্ষামন্ত্রী অডিটোরিয়ামে আসন গ্রহণের পর অতিথিরা বক্তব্য দিচ্ছিলেন। এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতি বাজেটসহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান বৈষম্যের প্রতিবাদ জানিয়ে জবি শাখা ছাত্রশক্তির নেতারা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

প্রদর্শিত প্ল্যাকার্ডগুলোতে বিশ্ববিদ্যালয়ের বাজেট বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য বিশেষ সম্পূরক বৃত্তি চালুর দাবি জানানো হয়। কয়েকটি প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘বেগম জিয়ার হাতে গড়া দুই দশকের ইতিহাস, বাজেটের পাতায় বৈষম্য আর জবিয়ানদের দীর্ঘশ্বাস’, ‘রাষ্ট্রীয় অঙ্গীকার, সম্পূরক বৃত্তি জবিয়ানদের অধিকার’ এবং ‘রাজস্ব বাজেট বৃদ্ধি জবিয়ানদের অধিকার’।

শিক্ষামন্ত্রীর সামনে ছাত্রশক্তির বাজেট প্রতিবাদ কর্মসূচি. Channel i News - চ্যানেল আই নিউজ এ ছাড়া একটি প্ল্যাকার্ডে দেশের বড় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর তুলনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাজেট বরাদ্দের বৈষম্য ও ঘাটতির তুলনামূলক চিত্র তুলে ধরা হয়।

প্রতিবাদের সময় মঞ্চে বক্তব্য রাখছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন।

পরিস্থিতি সামাল দিয়ে তিনি শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, “আমাদের শিক্ষার্থীরা কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে দাঁড়ায়নি। তারা শুধু বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের বঞ্চনার বিষয়গুলো আপনার সামনে তুলে ধরেছে।”

পরে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন প্ল্যাকার্ডধারী শিক্ষার্থীদের কাছে ডেকে তাদের দাবিগুলো শোনেন। মন্ত্রীর ইতিবাচক আশ্বাসের পর শিক্ষার্থীরা প্ল্যাকার্ড নামিয়ে নিজ নিজ আসনে ফিরে যান।

এ বিষয়ে জবি ছাত্রশক্তির আহ্বায়ক ফয়সাল মুরাদ বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলো আমরা সরাসরি শিক্ষামন্ত্রীর সামনে উপস্থাপন করেছি। রাষ্ট্রীয়ভাবে জবির প্রতি যে বৈষম্য ও বঞ্চনা চলে আসছে, তা আমরা তুলে ধরেছি। আমরা আশা করি, সরকার এই দীর্ঘদিনের বঞ্চনার অবসানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।”

Tags: এহছানুল হক মিলনজগন্নাথ বিশ্ববিদ্যালয়ডিনস অ্যাওয়ার্ড
Previous Post

সময় এসেছে মেসিকে সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় মেনে নেয়ার: রোনাল্ডো

Next Post

জনস্বাস্থ্য সুরক্ষায় এনজিও বিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

Next Post
এনজিও বিষয়ক ব্যুরো অফিসে তামাকমুক্ত ঘোষণা কার্যক্রম. Channel i News - চ্যানেল আই নিউজ

জনস্বাস্থ্য সুরক্ষায় এনজিও বিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

পর্তুগাল দলের খেলোয়াড়রা গোলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম ম্যাচে প্রথমার্ধে কঠিন পরীক্ষায় পর্তুগাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT