চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড তৃতীয় পর্যায়ের কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:47 অপরাহ্ন 17, জুন 2026
in বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড তৃতীয় পর্যায়ের কার্যক্রম উদ্বোধন করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমান উন্নয়নে সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় পর্যায়ের পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ (১৭ জুন) বুধবার দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িবহর মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছালে উপস্থিত জনতা তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়। পরে তিনি আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এই কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পরিবারভিত্তিক সামাজিক সুরক্ষা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

এর আগে বুধবার সকাল সাড়ে ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০টার দিকে তিনি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলের উদ্দেশে যাত্রা করেন।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সিলেট ও মৌলভীবাজারজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। বিমানবন্দর সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আগে থেকেই অবস্থান নেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তাকে এক নজর দেখতে এবং শুভেচ্ছা জানাতে সড়কের দুই পাশে ভিড় করেন হাজারো মানুষ।

বিশেষ করে নারী চা শ্রমিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ফুলের মালা ও পাপড়ি হাতে তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। বাদ্যযন্ত্রের তালে তালে শুভেচ্ছা ও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের উপস্থিতিতে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

Tags: প্রধানমন্ত্রীফ্যামিলি কার্ড
Previous Post

নদীতে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ, এখনও মেলেনি সন্ধান

Next Post

পাঁচ বছরের শিশুকে ছয় টুকরো করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

Next Post
শিশু হত্যার আসামি পুলিশের সঙ্গে, তদন্তের জন্য নেওয়া হয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচ বছরের শিশুকে ছয় টুকরো করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

আর্জেন্টিনা ফুটবল দলের লিওনেল মেসি মাঠে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এক হ্যাটট্রিকে যত রেকর্ড-অর্জন মেসির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT