চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যথাযোগ্য মর্যাদায় ২৬ জুন পালিত হবে পবিত্র আশুরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:47 পূর্বাহ্ন 17, জুন 2026
in - সেমি লিড, ধর্ম ও জীবন
A A
সন্ধ্যায় মোড়লির মসজিদ, চাঁদ ও তারার সাথে সুন্দর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বাংলাদেশের আকাশে পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে আগামী ২৬ জুন, শুক্রবার দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হবে পবিত্র আশুরা।

আজ (১৭ জুন) বুধবার থেকে শুরু হচ্ছে নতুন হিজরি বছর ১৪৪৮। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান।

সভা শেষে জানানো হয়, দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় ও বিভাগীয়-জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র এবং দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে হিজরি ১৪৪৮ সনের মহররম মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

চাঁদ দেখা যাওয়ায় ২৯ দিনেই শেষ হলো হিজরি বছরের শেষ মাস জিলহজ। এর পরদিন থেকেই শুরু হচ্ছে ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস মহররম। এই মাসের ১০ তারিখে পালিত হয় পবিত্র আশুরা, যা বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটির দিন হিসেবে পালিত হয়ে থাকে।

ইসলামের ইতিহাসে আশুরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। বিশেষ করে কারবালার মর্মান্তিক ঘটনায় মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) এর শাহাদত মুসলিম বিশ্বের কাছে এই দিনকে গভীর শোক ও স্মরণের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। শিয়া সম্প্রদায় দিনটি বিশেষ গুরুত্বের সঙ্গে পালন করে।

তবে আশুরার গুরুত্ব শুধু কারবালার ঘটনাতেই সীমাবদ্ধ নয়। ইসলামী ঐতিহ্যে এই দিনের সঙ্গে আরও বহু ঐতিহাসিক ও ধর্মীয় ঘটনার সম্পর্ক রয়েছে। হাদিসে আশুরার রোজা রাখার বিশেষ ফজিলতের কথাও উল্লেখ করা হয়েছে। এ কারণে অনেক ধর্মপ্রাণ মুসলমান ১০ মহররমের সঙ্গে আগের বা পরের দিন মিলিয়ে রোজা পালন করে থাকেন।

Tags: আশুরা
Previous Post

মেসির ‘প্রথম’ হ্যাটট্রিক, মেসিময় জয়ে শুরু বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার

Next Post

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডে ক্লোসাকে ছুঁলেন মেসি

Next Post
আর্জেন্টিনার লিওনেল মেসি গোল উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডে ক্লোসাকে ছুঁলেন মেসি

সাগরে লাল পতাকা উড়ছে, ঝড়ের আশঙ্কায় সতর্ক সংকেত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিভিন্ন জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT