চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির রেকর্ড, প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:00 পূর্বাহ্ন 17, জুন 2026
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঠিক ২০ বছর আগে বিশ্বকাপে আজকের তারিখে প্রথম গোল করেছিলেন লিওনেল মেসি। দুইদশক পর চিরতরুণ মেসি আবারও করলেন গোল। বিশ্বমঞ্চে আলজেরিয়ার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে তার গোলে যাত্রা শুভ শুরু বিশ্বচ্যাম্পিয়নরা। ১-০ গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ করেছে আলবিসেলেস্তেবাহিনী।

ম্যাচের পাঁচ মিনিটেই লৌতারো মার্টিনেজের বাড়ানো বল জালে জড়ান মেসি। তবে এগিয়ে যাওয়া হয়নি আর্জেন্টিনার, অফ সাইডের ফাঁদের বাতিল হয় গোল। একই রূপ দেখে আলজেরিয়াও, আট মিনিটে ফারেস শাইবি এমিলিয়ানো মার্টিনেজের পাশ দিয়ে বল পাঠান জালে, এবারও অফ সাইডে বাদ হয় সে গোল। তবে গোলের জন্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি।

ম্যাচের ১৭তম মিনিটে রদ্রিগো ডে পলের পাস, ডি বক্সের বাইরে থেকে প্রতিপক্ষের দুজন ডিফেন্ডারের মাঝে দিয়ে বল ভাসিয়ে জালে পাঠান মেসি। এরমধ্যে দিয়ে বিশ্বকাপে নিজের শেষ পাঁচটি ম্যাচে ৮টি গোলে অবদান রেখেছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। যার মধ্যে রয়েছে ৬টি গোল এবং ২টি অ্যাসিস্ট।

সার্বিয়ার বিপক্ষে ২০০৬ সালে জার্মানি বিশ্বকাপে প্রথম গোল করেছিলেন মেসি, সেসময় তার বয়স ছিল ২০ বছর ১১ মাস ২৩ দিন। হয়েছিলেন বিশ্বকাপে আর্জেন্টাইনদের সবচেয়ে কম বয়সী গোলদাতা। ৩৮ বছর ১১ মাস ২৩ দিন বয়সে আলজেরিয়ার বিপক্ষে গোল করে সবচেয়ে বেশি বয়সী আর্জেন্টাইন গোলদাতাও এখন তিনি।

বিশ্বকাপে ১৩ গোল নিয়ে খেলতে আসা মেসির গোলসংখ্যা এখন ১৪। যা তাকে জার্ড মুলার এবং কাইলিয়ান এমবাপের সঙ্গে তৃতীয় স্থানে রেখেছে। ১৬ গোলে জার্মানির মিরোস্লাভ ক্লোসা শীর্ষে এবং ১৫ গোলে ব্রাজিলের রোনাল্ডো নাজারিও আছেন দুইয়ে।

অর্ধের শেষদিকে বেশ কয়েকবার আক্রমণ চালায় আর্জেন্টিনা, তবে সুবিধা করতে পারেনি। ১-০তে এগিয়ে বিরতিতে যায়।

Tags: আর্জেন্টিনাআলজেরিয়াপ্রথমার্ধফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টস
Previous Post

এমবাপেই শুধু পারেন

Next Post

বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৫ দশমিক ৭৬ বিলিয়ন ডলার

Next Post
উচ্চ মানের মার্কিন ডলার নোটের ছবি, অর্থনৈতিক সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৫ দশমিক ৭৬ বিলিয়ন ডলার

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে মৌলভীবাজারের প্রস্তুতি সম্পন্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রস্তুত মৌলভীবাজার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT