চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমবাপেই শুধু পারেন

মতিউর রহমান চৌধুরী by মতিউর রহমান চৌধুরী
7:03 পূর্বাহ্ন 17, জুন 2026
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল তারকা এমবাপেই গোল উদযাপন করছেন, বাংলাদেশি সংবাদপত্রের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউ ইয়র্ক, মেটলাইফ স্টেডিয়ামের প্রেসবক্স থেকে: এমবাপেই শুধু পারেন। গত বিশ্বকাপে পেছন থেকে মেসিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। পেনাল্টি শুট আউটে এমবাপের স্বপ্ন ভেঙে যায়। তারপর থেকে তিনি প্রতিশোধের স্পৃহা নিয়ে এগোচ্ছিলেন। এই নাহলে সুপারস্টার। সুযোগ পেলেন তিনটি। দুটিতে গোল। আরেকটি নিয়ে পেনাল্টি বিতর্ক। ফরাসি সুপারস্টার এমবাপে এমন ইতিহাসই রচনা করলেন আজ নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।

সেনেগাল হেরেছে ৩-১ গোলে। খেলার রিপোর্ট ভিন্ন হতে পারতো। প্রথমার্ধে সেনেগালের ইসমাইলা সার ওপেন নেট মিস না করলে খেলার ভাগ্য অন্যরকম হতো। খেলার প্রথমার্ধ দখল করেছিল সেনেগাল। অন্তত তিনটি সহজ সুযোগ পেয়েছিল। কিন্তু কোনোটাতেই তারা গোল করতে পারেনি।

খেলাটার দ্বিতীয়ার্ধে ফ্রান্স অনেকটাই জ্বলে উঠে। পুরোপুরি নিয়ন্ত্রণ নেয় মাঠের। সেনেগালের প্লেয়ারদের তখন খুবই ক্লান্ত মনে হচ্ছিল। ফরাসি তারকা এমবাপেকে নিয়ে আমরা আগেই লিখেছিলাম- প্রতিশোধের আগুনে তিনি জ্বলছেন। মাঠে তাই দেখা গেল। বল পাওয়ার সাথে সাথে কিছু একটা করতে চেয়েছেন, কিন্তু সেনেগাল তার ওপর নজর রাখছিল। ৬৬ মিনিটে যে বলটি জাল স্পর্শ করলো তা দেখার মতো। হাজার হাজার দর্শক খেলাটির এই গোলটির জন্যই যেন অপেক্ষা করছিলেন। শেষ পর্যন্ত অবিশ্বাস্য ফলাফল আসে। গোলটা ছিল অসাধারণ।

স্পেনের পর ফ্রান্স কী করে তা নিয়ে বিশ্বকাপের আসরে অনেক জল্পনা-কল্পনা ছিল। খেলার শুরুটা দেখে অনেকেই হতাশ হয়ে পড়েছিলেন। কিন্তু আখেরে ফ্রান্স প্রমাণ করেছে তারা সাইডলাইনে নয়, কাপ নেয়ার মতো ক্ষমতা রাখে। ফ্রান্সের শুরুটা ভালো হলো। শেষ দেখার অপেক্ষা। আফ্রিকার ফুটবলশক্তি সেনেগাল অবশ্য একটি গোল পায়। এমবায়ের এই গোলটি ছিল নজরকাড়া।

শেষ দৃশ্য: কোচ দিদিয়ে দেশমকে জড়িয়ে ধরেন এমবাপে। এমন দৃশ্য বিশ্বের কোটি কোটি মানুষ টেলিভিশনের পর্দায় দেখেছেন। দেশম তো এই ফলাফলই চেয়েছিলেন। এটাই তার শেষ বিশ্বকাপ। এমবাপের আরও বাকি।

Tags: এমবাপেফিফা বিশ্বকাপ-২০২৬ফ্রান্সবিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টসসেনেগালসেমিলিড ২০২৬
Previous Post

হালান্ডের জোড়া গোল, বড় জয়ে শুরু নরওয়ের

Next Post

মেসির রেকর্ড, প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

Next Post
আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির রেকর্ড, প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

উচ্চ মানের মার্কিন ডলার নোটের ছবি, অর্থনৈতিক সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৫ দশমিক ৭৬ বিলিয়ন ডলার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT