চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিল্লি বিমানবন্দরের ঘটনায় মুখ খুললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:16 অপরাহ্ন 16, জুন 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দিল্লি বিমানবন্দরে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ভারতের দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ে বিস্তারিত বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছিল। দুই ঘণ্টা অপেক্ষার পর চলে আসার সিদ্ধান্ত নিয়েছি। আমার সাথে যথাযথ ব্যবহার হয়নি।

আজ (১৬ জুন) মঙ্গলবার তথ্য অধিদপ্তরে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রথম থেকেই তারা পরিচয় জানতো। ভবিষ্যতে যথাযথ পরিস্থিতি তৈরি হলে ভারতে যাবো।

ডা. জাহেদ উর রহমান দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে একটি স্থানে বসিয়ে রাখা হয়েছিল জানিয়ে বলেন, আমাকে (দিল্লি এয়ারপোর্টে)  কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। কোনো কক্ষে নিয়ে আটকে রাখার তথ্যও সঠিক নয়। তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছিল। আমার সঙ্গে দুর্ব্যবহার হয়েছে বলব না, তবে যে ব্যবহার প্রত্যাশিত ছিল, তা পাইনি।

তিনি আরও বলেন, পরিস্থিতি আরও জটিল করতে চাইনি বলেই তাৎক্ষণিকভাবে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছি। প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষার পর তিনি ভারত সফর বাতিল করে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছি। পরে ভারতে প্রবেশের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানানো হলেও সেই প্রস্তাব গ্রহণ করিনি।

তথ্য উপদেষ্টা বাংলাদেশ-ভারত সম্পর্কের ওপর এই ঘটনার কোনো নেতিবাচক প্রভাব পড়ুক, সেটিও চান না বলে উল্লেখ করেন। তার ভাষায়, প্রতিবেশী পরিবর্তন করা যায় না। আমরা সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলতে চাই। আত্মসম্মান বিসর্জন দিয়ে কোনো দেশের সঙ্গে সম্পর্ক রাখবে না বাংলাদেশ।

এই ঘটনায় ভারতের পক্ষ থেকে ভুল স্বীকার করা উচিত কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি রাষ্ট্রীয় পর্যায়ে বিবেচনা করা হচ্ছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে কাজ করছে। এই বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা হবে।

উল্লেখ্য, ভারত মহাসাগরীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার একটি সম্মেলনে অংশ নিতে গত রোববার দিল্লি যাওয়ার কথা ছিল তথ্য উপদেষ্টার। বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে তার সফরের বিষয়ে আগেই ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছিল। কিন্তু দিল্লি বিমানবন্দরে অবতরণের পর ইমিগ্রেশন প্রক্রিয়ায় দীর্ঘ সময় অপেক্ষার মুখে পড়েন তিনি। পরে পরিস্থিতিকে আত্মসম্মানের প্রশ্ন হিসেবে বিবেচনা করে সফর বাতিল করে দেশে ফিরে আসেন।

Tags: ডা. জাহেদ উর রহমানদিল্লিভারত
Previous Post

মোবাইল নেটওয়ার্ক দুর্বল, আমগাছে উঠে অনলাইন হাজিরা প্রধান শিক্ষকের

Next Post

আদ-দ্বীন হাসপাতাল বিষয়ে যে নতুন বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

Next Post
স্বাস্থ্যমন্ত্রীর আদ-দ্বীন হাসপাতাল বিষয়ে নতুন বার্তা প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

আদ-দ্বীন হাসপাতাল বিষয়ে যে নতুন বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্মৃতিস্তম্ভ ও সুন্দর উদ্যান. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ: শাস্তির মুখে শিক্ষক-কর্মকর্তারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT