চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাকৃতিক ঘটনা আর জলবায়ু পরিবর্তনকে এক করে দেখবেন না: আইনুন নিশাত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:01 অপরাহ্ন 15, জুন 2026
in - সেমি লিড, শিক্ষা
A A
বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণকারী ও পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (সিথ্রিইআর) এর উপদেষ্টা ও এমেরিটাস প্রফেসর ড. আইনুন নিশাত বলেছেন, প্রাকৃতিক আবহাওয়ার ঘটনা এবং জলবায়ু পরিবর্তনকে এক করে দেখা ঠিক নয়।

শনিবার ১৩ জুন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে আয়োজিত আন্তর্জাতিক একটি কোর্সে অংশগ্রহণকারীদের সনদ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

‘এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন: এ গ্লোবাল সাউথ পারস্পেকটিভ’ শীর্ষক এই কোর্সটি যৌথভাবে আয়োজন করে ব্র্যাক ইউনিভার্সিটি, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা এবং জাতীয় ও আন্তর্জাতিক কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. আইনুন নিশাত বলেন, জলবায়ু পরিবর্তনের ধারা ধীরে ধীরে বদলাচ্ছে এবং ভবিষ্যতে এর গতি আরও বাড়তে পারে। তবে সঠিক পরিকল্পনা, নিয়মিত তথ্য হালনাগাদ এবং উন্নত পূর্বাভাস ব্যবস্থার মাধ্যমে এর সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সুযোগ এখনও রয়েছে।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ভাইস-চ্যান্সেলর ড. শরীফ নাফে আস্-সাবের।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে। তিনি শুধু বাজেট সংকটের কথা বলে থেমে না থেকে বাস্তবসম্মত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন।

সনদ বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্র্যাক ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর আরশাদ মাহমুদ চৌধুরী। তিনি বাংলাদেশের জলবায়ুজনিত বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। তিনি উপকূলীয় অঞ্চলে পানির সংকট ও লবণাক্ততার বিষয়টি উল্লেখ করেন।

তিনি বলেন, এসব সমস্যার প্রভাব নারীদের ওপর বেশি পড়ে। বিশেষ করে পানি সংগ্রহের জন্য দীর্ঘ পথ চলার সময় নারীরা নানা ধরনের স্বাস্থ্যগত ও সামাজিক সমস্যার মুখোমুখি হন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই কোর্সের মাধ্যমে জ্ঞান বিনিময় ও গবেষণার ভিত্তিতে দেশীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কার্যকর সমাধান বেরিয়ে আসবে।

সিথ্রিইআর এর পরিচালক ড. মো. গোলাম রব্বানী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এর প্রভাব পুরো দক্ষিণ এশিয়ায় পড়বে।

তিনি জানান, ২০৫০ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার দেশগুলো প্রতি বছর তাদের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ২ শতাংশ পর্যন্ত হারাতে পারে।

আন্তঃসরকার জলবায়ু পরিবর্তন প্যানেলের (আইপিসিসি) তথ্য উল্লেখ করে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে প্রায় ৪ কোটি মানুষ বাস্তুচ্যুত হতে পারে। এর প্রায় অর্ধেকই বাংলাদেশের হতে পারে।

১০ সপ্তাহব্যাপী এই আন্তর্জাতিক কোর্সের লক্ষ্য ছিল পরিবেশ বিজ্ঞান বিষয়ে মৌলিক জ্ঞান বৃদ্ধি, ভবিষ্যৎ জলবায়ু নেতৃত্ব গড়ে তোলা এবং আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা জোরদার করা। কোর্সে জলবায়ু কার্যক্রমের নীতি ও সুশাসন সম্পর্কিত বিষয়ও অন্তর্ভুক্ত ছিল। কোর্সটি পরিচালনা করেন ১৫ জন জাতীয় এবং ১৩ জন আন্তর্জাতিক বিশেষজ্ঞ।

যৌথভাবে এই কোর্সটি আয়োজন করে সিথ্রিইআর, মিশন গ্রিন বাংলাদেশ এবং সেন্টার ফর অ্যাটমোসফেরিক পলিউশন স্টাডিজ। এতে সহযোগিতা করেছে ইউনিভার্সিটি অব ডান্ডির বিংক্স ইনস্টিটিউট ফর সাসটেইনেবিলিটি, মিশিগান স্টেট ইউনিভার্সিটির এশিয়া হাব, নানজিং অ্যাগ্রিকালচারাল ইউনিভার্সিটি এবং স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ।

সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আহমদ কামরুজ্জামান মজুমদার, বিশ্ব আবহাওয়া সংস্থার সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. ওকসানা তারাসোভা, বিংক্স ইনস্টিটিউট ফর সাসটেইনেবিলিটির ডিরেক্টর ড. নন্দন মুখার্জি, এশিয়া হাবের ডিরেক্টর ড. জিয়াগুও কি, এশিয়া হাবের ক্যারিয়ার ইনিশিয়েটিভস অ্যান্ড রিজিওনাল লিয়াজোঁ ফর এশিয়ার পরিচালক ডি ওয়াং এবং নানজিং অ্যাগ্রিকালচারাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সহযোগিতা কার্যালয়ের উপপরিচালক ড. লিউ ইউতাও।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এম নজরুল ইসলাম, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের হেড প্রফেসর ড. মো. হাফিজুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস- চ্যান্সেলর (একাডেমিক) ড. মোহাম্মদ আল-আমিন, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ও উইং প্রধান (জাতিসংঘ) এ কে এম সোহেল এবং মিশন গ্রিন বাংলাদেশের নির্বাহী পরিচালক আহসান রনি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিথ্রিইআর এর অ্যাসিসটেন্ট ডিরেক্টর শারমিন নাহার নীপা।

Tags: জলবায়ু পরিবর্তনব্র‌্যাক ইউনিভার্সিটিস্ট্যামফোর্ড ইউনিভার্সিটি
Previous Post

বর্ণবাদী ইশারার অভিযোগে বিশ্বকাপে ভিএআর কর্মকর্তাকে অপসারণের দাবি

Next Post

চায়ের আড্ডায় বিশ্বকাপের উন্মাদনা ছড়াতে ডানো ডেইলি পুষ্টির বিশেষ ‘ফুটবল ফ্যান প্যাক’

Next Post
বিশ্বকাপের উন্মাদনা ছড়াতে ডানো ডেইলি পুষ্টির ফুটবল ফ্যান প্যাক. Channel i News - চ্যানেল আই নিউজ

চায়ের আড্ডায় বিশ্বকাপের উন্মাদনা ছড়াতে ডানো ডেইলি পুষ্টির বিশেষ ‘ফুটবল ফ্যান প্যাক’

মাগুরা জেলা প্রশাসকের ছবি, গুরুতর অসুস্থ, ঢাকায় হেলিকপ্টারে পাঠানো. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরা জেলা প্রশাসক গুরুতর অসুস্থ, হেলিকপ্টারে ঢাকায় পাঠানো হলো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT