চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে নয়, ডিবেটিং সোসাইটির অনুষ্ঠানে হাসনাত-সাদিক’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:45 অপরাহ্ন 15, জুন 2026
in - সেমি লিড, শিক্ষা
A A
হাসনাত ও সাদিক ডিবেটিং সোসাইটির অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি দাবি ছড়িয়ে পড়ে যে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এবং ডাকসু ভিপি ও ছাত্রশিবিরের নেতা সাদিক কায়েম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে যুক্তরাজ্যে একটি আলোচনায় অংশ নিয়েছেন। একই দাবি সাদিক কায়েমের একটি ভিডিও বক্তব্য এবং বিভিন্ন ফেসবুক পোস্টেও দেখা যায়।

তবে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার ও বিভিন্ন ফ্যাক্টচেকারদের অনুসন্ধানে দেখা গেছে, হাসনাত আব্দুল্লাহ ও সাদিক কায়েম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে নয়; বরং অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে আয়োজিত একটি প্যানেল আলোচনায় অংশ নিয়েছেন, যার মূল আয়োজক ছিল ‘অক্সফোর্ড বাংলা সোসাইটি’ নামের একটি স্বাধীন সংস্থা।

বিষয়টি নিয়ে লেখক মহিউদ্দিন মোহাম্মদ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। সেখানে তিনি দাবি করেন, অক্সফোর্ড ইউনিয়নের ঐতিহাসিক ডিবেটিং চেম্বারে আয়োজিত যে অনুষ্ঠানে সাদিক কায়েম, হাসনাত আব্দুল্লাহ ও নাবিলা ইদ্রিস অংশ নেন, সেটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বা অক্সফোর্ড ইউনিয়নের আনুষ্ঠানিক আয়োজন ছিল না।

পোস্টে আরও বলা হয়, অক্সফোর্ড ইউনিয়নের কাছে পাঠানো এক ইমেইলের জবাবে জানানো হয়েছে যে, সংশ্লিষ্ট অনুষ্ঠানটি ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত হয়েছিল এবং নির্দিষ্ট সময়ের জন্য কেবল ডিবেটিং চেম্বারটি ভাড়া নেওয়া হয়েছিল। অক্সফোর্ড ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়, যে কেউ চাইলে নির্ধারিত নিয়ম মেনে তাদের ডিবেটিং চেম্বার ভাড়া নিয়ে অনুষ্ঠান আয়োজন করতে পারে। অনুষ্ঠানটির পরিকল্পনা, আয়োজন কিংবা অতিথি আমন্ত্রণের সঙ্গে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বা অক্সফোর্ড ইউনিয়ন কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে সম্পৃক্ত ছিল না।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক পোস্টে দাবি করা হয়, সাদিক কায়েম ও হাসনাত আব্দুল্লাহ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাজ্যে গেছেন। সাদিক কায়েমও তার একটি ভিডিও বক্তব্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে সেখানে যাওয়ার কথা উল্লেখ করেন।

তবে অনুসন্ধানে পাওয়া তথ্য ভিন্ন চিত্র তুলে ধরে।

অক্সফোর্ড বাংলা সোসাইটির অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে প্রকাশিত একটি পোস্টে দেখা যায়, গত ১৪ জুন ‘The July Revolution and the Return of Democracy in Bangladesh’ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বক্তা হিসেবে হাসনাত আব্দুল্লাহ, সাদিক কায়েম, নাবিলা ইদ্রিস ও আলিয়ার রহমানের নাম উল্লেখ করা হয়।

একই বিষয়ে অক্সফোর্ড ইউনিয়নের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও একটি প্রচার পোস্ট পাওয়া যায়। পোস্টটিতে অনুষ্ঠানের সংক্ষিপ্ত বিবরণ এবং বক্তাদের পরিচিতি দেওয়া হয়েছিল। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য একটি নিবন্ধন ফরমও সংযুক্ত ছিল। ওই ফরমের শিরোনামে ছিল, “Oxford Union-Bangla Society Bangladesh Panel: Meet and Greet”।

এছাড়া যুক্তরাজ্যভিত্তিক শিক্ষার্থী সংবাদমাধ্যম Cherwell-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, অক্সফোর্ড বাংলা সোসাইটি ১৪ জুন ‘The Student-Led Uprising and the Future of Post-Revolutionary Bangladesh’ শীর্ষক একটি আলোচনা আয়োজন করে, যেখানে হাসনাত আব্দুল্লাহ ও সাদিক কায়েম অংশ নেওয়ার কথা ছিল।

প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়, অক্সফোর্ড ইউনিয়ন অনুষ্ঠানটিকে বাংলাদেশের জুলাই বিপ্লব ও গণতন্ত্রে প্রত্যাবর্তন নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা হিসেবে বর্ণনা করেছিল।

অন্যদিকে অক্সফোর্ড ইউনিয়নের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, অক্সফোর্ড ইউনিয়ন একটি স্বাধীন বিতর্ক সংগঠন। এটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অংশ নয় এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে পরিচালিত হয় না। যদিও সংগঠনটি মূলত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত এবং বিশ্বের অন্যতম প্রাচীন ও প্রভাবশালী বিতর্ক মঞ্চ হিসেবে পরিচিত।

অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, হাসনাত আব্দুল্লাহ ও সাদিক কায়েম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক আমন্ত্রণে কোনো অনুষ্ঠানে অংশ নেননি। তারা অক্সফোর্ড ইউনিয়নের ডিবেটিং চেম্বারে অনুষ্ঠিত বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানবিষয়ক একটি প্যানেল আলোচনায় অংশ নিয়েছিলেন, যার আয়োজক ছিল অক্সফোর্ড বাংলা সোসাইটি।

ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ‘অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে’ তারা অনুষ্ঠানে অংশ নিয়েছেন, এমন দাবির পক্ষে অনুসন্ধানে কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে রিউমার স্ক্যানার ও বিভিন্ন ফ্যাক্টচেকারগণ।

Tags: অক্সফোর্ড ইউনিয়ন
Previous Post

ইসলামী ব্যাংককে আরও ২,৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক

Next Post

কেপ ভার্দে খুব সুসংগঠিত একটি দল: স্পেন কোচ

Next Post
স্পেন কোচ কেপ ভার্দে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কেপ ভার্দে খুব সুসংগঠিত একটি দল: স্পেন কোচ

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে বাধা:পররাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT