চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিউনিসিয়ার বিপক্ষে গোল করে কেন ক্ষমা চাইলেন সুইডেনের আয়ারি?

মো. মাহমুদুল হক (সোহাগ) by মো. মাহমুদুল হক (সোহাগ)
1:07 অপরাহ্ন 15, জুন 2026
in ফুটবল, স্পোর্টস
A A
সুইডেনের আয়ারি গোলের পর ক্ষমা চাচ্ছেন, ফুটবল মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের মঞ্চে নিজের প্রথম ম্যাচেই জোড়া গোল। এমন অর্জনের পর সাধারণত কোন ফুটবলারের উচ্ছ্বাসে ভেসে যাওয়ার কথা। কিন্তু তিউনিসিয়ার বিপক্ষে গোল করার পর ভিন্ন এক দৃশ্য উপহার দিলেন সুইডেনের তরুণ মিডফিল্ডার ইয়াসিন আয়ারি। গোল করার পর উদযাপন না করে দুই হাত তুলে ক্ষমা চেয়েছেন তিনি। মুহূর্তটি এখন ফুটবলপ্রেমীদের আলোচনার কেন্দ্রে।

সোমবার গ্রুপপর্বে তিউনিসিয়ার বিপক্ষে ৫-১ গোলে বড় জয় পায় সুইডেন। ম্যাচের সপ্তম মিনিটে দূরপাল্লার দুর্দান্ত ভলিতে গোল করে দলকে এগিয়ে দেন ২২ বর্ষী আয়ারি। গোলের পর স্বাভাবিক উদযাপনের বদলে দুহাত তুলে ক্ষমা চাওয়ার ভঙ্গি করেন এবং পরে সিজদা দেন।

এর পেছনে রয়েছে আয়ারির পারিবারিক শেকড়। সুইডেনে জন্ম নেয়া মিডফিল্ডারের বাবা তিউনিসিয়ান এবং মা মরক্কোর নাগরিক। আন্তর্জাতিক ফুটবলে তার সামনে তিউনিসিয়ার হয়ে খেলার সুযোগও ছিল।

তবে কৈশোরেই আয়ারি সিদ্ধান্ত নেন সুইডেনের প্রতিনিধিত্ব করবেন। বাবা আজ্জুজ আয়ারি ছেলের সিদ্ধান্তকে সমর্থন দেন। সুইডিশ সংবাদমাধ্যমে তিনি বলেছেন, ‘আমি চেয়েছিলাম সে সুইডেনের হয়ে খেলুক। যে দেশ তাকে বড় করেছে, তার প্রতি কিছু ফিরিয়ে দেয়ার সুযোগ এটি।’

তিউনিসিয়ার ফুটবল কর্তৃপক্ষও আয়ারিকে দলে টানার চেষ্টা করেছিল। তিনি প্রস্তাব গ্রহণ করেননি।

সোলনা শহরে বেড়ে ওঠা আয়ারি ৭ বছর বয়সে স্থানীয় ক্লাব রাসুন্ডায় ফুটবল শুরু করেন। পরে সুইডেনের ঐতিহ্যবাহী ক্লাব এআইকের হয়ে পেশাদার ক্যারিয়ার গড়েন। ২০২৩ সালে তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নে যোগ দেন এবং একই বছর সুইডেনের জার্সিতে অভিষেক হয়।

বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হওয়ার পর তিউনিসিয়ার সঙ্গে একই গ্রুপে পড়া নিয়ে আয়ারি বলেছিলেন, ‘তাদের সঙ্গে একই গ্রুপে পড়াটা সত্যিই অবিশ্বাস্য ছিল।’

ম্যাচের যোগ করা সময়ে আরও একটি দৃষ্টিনন্দন গোল করেন আয়ারি। বিশ্বকাপ অভিষেক ম্যাচে জোড়া গোল করে সুইডেনের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দ্বিতীয় গোলের পর অবশ্য কিছুটা উচ্ছ্বাস প্রকাশ করেন, তবে প্রতিপক্ষের প্রতি সম্মান দেখানোর বিষয়টি ছিল স্পষ্ট।

তিউনিসিয়ার বিপক্ষে তার ‘উদযাপনহীন’ গোল যেন মনে করিয়ে দিল— ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও শেকড় ও আবেগের প্রতি সম্মান কখনও হারিয়ে যায় না।

Tags: তিউনিসিয়াফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড ২০২৬লিড স্পোর্টসসুইডেন
Previous Post

যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রধানমন্ত্রীর সভা

Next Post

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার প্রভাবে ঊর্ধ্বমুখী এশিয়ার শেয়ারবাজার

Next Post
একজন নারী শেয়ারবাজারের তথ্য দেখছেন, পেছনে বড় স্ক্রিনে চীনের শেয়ার মার্কেটের ডেটা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার প্রভাবে ঊর্ধ্বমুখী এশিয়ার শেয়ারবাজার

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে শঙ্কা ও প্রশ্নের মুখে বিশ্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

শঙ্কা-প্রশ্ন-ঝুঁকিতে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT