চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিবেশবান্ধব উৎপাদনে আবারও আরসিএস সনদ অর্জন করল এপেক্স ফুটওয়্যার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:38 অপরাহ্ন 13, জুন 2026
in কর্পোরেট নিউজ
A A
এপেক্স ফুটওয়্যার কারখানায় শ্রমিকরা কাজ করছে, পরিবেশবান্ধব সনদপ্রাপ্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

টেকসই উৎপাদন ব্যবস্থা নিশ্চিতে আরও এক ধাপ এগিয়েছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড। প্রতিষ্ঠানটির ইউনিট-২ ফ্যাক্টরি সম্প্রতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত রিসাইকেলড ক্লেইম স্ট্যান্ডার্ড (আরসিএস) সনদ অর্জন করেছে।

এ অর্জনের মধ্য দিয়ে পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থার প্রতি এপেক্সের অঙ্গীকার আরও দৃঢ় হলো।

আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ‘টেক্সটাইল এক্সচেঞ্জ’-এর অধীনে স্বীকৃত একটি তৃতীয় পক্ষের সংস্থা এ সনদ প্রদান করেছে। দেশীয় ও আন্তর্জাতিক বাজারে শীর্ষস্থানীয় ফুটওয়্যার ব্র‍্যান্ড হিসেবে দায়িত্বশীল উৎপাদন চর্চার প্রতি এপেক্সের প্রতিশ্রুতিরই প্রতিফলন এ অর্জন।

আরসিএস হলো উৎপাদন প্রক্রিয়ায় রিসাইকেল করা (পুনর্ব্যবহৃত) উপাদান ব্যবহারের স্বীকৃত আন্তর্জাতিক মানদণ্ড। এর মাধ্যমে কোনো পণ্যে সত্যিই রিসাইকেল করা (পুনর্ব্যবহৃত) উপাদান ব্যবহার করা হয়েছে কি না তা যাচাই করা হয়। একই সঙ্গে কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে চূড়ান্ত পণ্য উৎপাদন পর্যন্ত প্রতিটি ধাপে এসব উপাদানের সঠিক হিসাব সংরক্ষণ করা হয়েছে কি না, তাও নিরপেক্ষ তৃতীয় পক্ষের মাধ্যমে যাচাই করা হয়। প্রতিষ্ঠানগুলোর জন্য এ মানদণ্ড অনুসরণ বাধ্যতামূলক নয়। তবে পরিবেশবান্ধব উৎপাদন চর্চার অংশ হিসেবে অনেক প্রতিষ্ঠান স্বেচ্ছায় এ মানদণ্ড মেনে চলে।

অডিটের সময় উৎপাদন প্রক্রিয়ায় ঠিক কত শতাংশ রিসাইকেল করা (পুনর্ব্যবহৃত) উপাদান ব্যবহার করা হয়েছে, তা বিস্তারিতভাবে যাচাই করা হয়। এর ফলে উৎপাদনে ব্যবহৃত রিসাইকেল করা (পুনর্ব্যবহৃত) ইভিএ, রাবার, পিইউ ও পিভিসিসহ বিভিন্ন উপাদানের উৎস, ব্যবহার এবং মান নিয়ন্ত্রণ আরও কার্যকরভাবে নিশ্চিত করা সম্ভব হবে।

২০২৫ সালে গ্লোবাল রিসাইকেলড স্ট্যান্ডার্ড (জিআরএস) সনদও অর্জন করেছিল প্রতিষ্ঠানটি। সেই ধারাবাহিকতায় নতুন এই আরসিএস সনদ পরিবেশবান্ধব উৎপাদনে এপেক্স ফুটওয়্যার লিমিটেড-এর নেতৃত্বস্থানীয় অবস্থানকে আরও সুদৃঢ় করেছে।

Tags: এপেক্স ফুটওয়্যার লিমিটেড
Previous Post

ব্রাজিল-মরক্কো লড়াই: পরিসংখ্যান কী বলছে

Next Post

হাছন রাজাকে উৎসর্গ করে ‘প্রাণ বন্ধের সনে’

Next Post
বিশ্ব সঙ্গীত দিবসের অনুষ্ঠানে শিল্পীরা পারফর্ম করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হাছন রাজাকে উৎসর্গ করে ‘প্রাণ বন্ধের সনে’

ব্রাজিলের ফুটবলার নেইমার ছাড়া মাঠে উত্তেজনাপূর্ণ মুহূর্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমারের জায়গায় কে, মরক্কোর বিপক্ষে কেমন হতে পারে ব্রাজিল একাদশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT