চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের জন্য আমরা প্রস্তুত: আনচেলত্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:33 অপরাহ্ন 13, জুন 2026
in ফুটবল, স্পোর্টস
A A
আন্তোনিও কন্তে সংবাদ সম্মেলনে বসে আছেন, পেছনে ব্র্যান্ড লোগো সহ ব্যাকড্রপ. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে খেলতে নামবে ব্রাজিল। ম্যাচের আগে দলের অবস্থা, নেইমার ও অন্য বিষয়গুলো নিয়ে বলেছেন কোচ কার্লো আনচেলত্তি। বলেছেন, আমরা বিশ্বকাপের জন্য প্রস্তুত ও তৈরি আছি।

‘সি’ গ্রুপে রোববার ভোর ৪টায় মরক্কোর বিপক্ষে নামবে ব্রাজিল। দলটির অন্য দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড ১৯৯৮ সালের পর ও হাইতি ১৯৭৪ সালের পর ফুটবলের সর্বোচ্চ আসরে ফিরেছে। ১৯ জুন হাইতি এবং ২৪ জুন স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে নেইমারের দেশ।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ আনচেলত্তি বলেছেন, ‘ব্রাজিল এমন একটি দল যা বিশ্বের যেকোনো দলের বিপক্ষে প্রতিযোগিতা করতে পারে। আমরা যেকোনো দলের মুখোমুখি হতে পারি। আমাদের টেকনিক্যাল দক্ষতা ও অভিজ্ঞতা রয়েছে এবং আমরা সম্পূর্ণ আত্মবিশ্বাসী যে, যেকোনো দলকে মোকাবেলা করতে পারব।’

‘মার্কিন যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বিশ্বকাপ নিয়ে আমাদের অনুভূতি বেশ ভালো মনে হচ্ছে। আমরা তৈরি ও প্রস্তুত। এই মুহূর্তে বিশ্বকাপের জন্য কোন সুস্পষ্ট ফেভারিট নেই। বেশ কয়েকটি দলই শেষপর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবে।’

নেইমার প্রসঙ্গে আনচেলত্তি বলেছেন, ‘নেইমার যতদ্রুত সম্ভব সুস্থ হয়ে ওঠার জন্য কঠোর পরিশ্রম করছেন। আশা করি, সুস্থ হয়ে আগামী সপ্তাহে দলে যোগ দেবেন। আমরা যখন নেইমারকে দলে ডাকি, শুধু তার কারিগরী দক্ষতার জন্যই ডাকি না। তার অভিজ্ঞতা এবং দলের তরুণ খেলোয়াড়দের জন্য তিনি যে দৃষ্টান্ত স্থাপন করতে পারেন, তার জন্যও ডাকি।’

আন্তর্জাতিক মঞ্চে আগে ব্রাজিল ও মরক্কোর দেখা হয়েছিল তিনবার- প্রতিযোগিতামূলক এবং প্রীতি ম্যাচে। যেখানে ব্রাজিলের দুই জয়ের বিপরীতে মরক্কোর আছে একটিতে জয়ের রেকর্ড।

Tags: আনচেলত্তিনেইমারফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোব্রাজিলমরক্কোলিড স্পোর্টসসেমিলিড ২০২৬স্কটল্যান্ডহাইতি
Previous Post

‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Next Post

ফায়ার সার্ভিস অফিসে নারীর সঙ্গে কর্মকর্তার নাচ-গানের ভিডিও ভাইরাল

Next Post
ফায়ার সার্ভিস অফিসে নারীর সঙ্গে কর্মকর্তার নাচ-গানের ভিডিও ভাইরাল. Channel i News - চ্যানেল আই নিউজ

ফায়ার সার্ভিস অফিসে নারীর সঙ্গে কর্মকর্তার নাচ-গানের ভিডিও ভাইরাল

Brazilian footballer celebrating a goal during a match in a stadium. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিল-মরক্কো লড়াই: পরিসংখ্যান কী বলছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT