চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অজিদের হোয়াইটওয়াশ করার অভিযানে বাংলাদেশের অপরিবর্তিত স্কোয়াড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:17 অপরাহ্ন 12, জুন 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা উল্লাসে ভাসছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় উদযাপন।. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার টাইগারদের সামনে নতুন লক্ষ্য, প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করা। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি গড়াবে ১৪ জুন, মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

শেষ ম্যাচের জন্য অপরিবর্তিত দলই রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম দুই ম্যাচে দলের পারফরম্যান্সে সন্তুষ্ট থাকায় কোন পরিবর্তনের পথে হাঁটেননি নির্বাচকরা।

দীর্ঘদিন পর দলে ফিরে অলরাউন্ড নৈপুণ্যে নজর কেড়েছেন মোসাদ্দেক হোসেন। প্রথম ম্যাচে জয়ের নায়ক হওয়ার পর দ্বিতীয় ম্যাচেও অবদান রেখেছেন তিনি। অন্যদিকে সাইফ হাসানের জায়গায় সুযোগ পাওয়া সৌম্য সরকারও আস্থার প্রতিদান দিয়ে ৪২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন।

ব্যাটিং, পেস ও স্পিন- তিন বিভাগেই ক্রিকেটাররা নিজেদের দায়িত্ব পালন করায় একই দল ধরে রেখেছে টিম ম্যানেজমেন্ট।

২০১১ সালের পর এই প্রথম দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। এর আগে ২০০৩, ২০০৫, ২০০৮ ও ২০১১ সালের চারটি সিরিজেই ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। এবার বদলে গেছে দৃশ্যপট। ১৫ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে ইতিহাস গড়ার পথে টাইগাররা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

Tags: অস্ট্রেলিয়াবাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডেমিরপুরমিরাজলিটনলিড স্পোর্টসশান্ত
Previous Post

১৬ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান

Next Post

ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল চান ক্রীড়া প্রতিমন্ত্রী, সমীকরণ কী বলছে

Next Post
বাংলাদেশের ক্রীড়া প্রতিমন্ত্রী ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল চান ক্রীড়া প্রতিমন্ত্রী, সমীকরণ কী বলছে

মিয়ানমারের প্রেসিডেন্ট চীন সফরে, বৈঠকরত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT