চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তা বদলি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:13 পূর্বাহ্ন 12, জুন 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের উপ-কমিশনার ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি ও সংযুক্ত করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আবু সাইমকে পঞ্চগড় জেলার পুলিশ সুপার হিসেবে বদলি, একই সঙ্গে পঞ্চগড় থেকে ঢাকায় পুলিশ অধিদপ্তরের রিপোর্টকৃত পুলিশ সুপার মিজানুর রহমানকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মনিরুল ইসলামকে মৌলভীবাজারের পুলিশ সুপার হিসেবে বদলি, অপরদিকে পুলিশ সুপার (মৌলভীবাজার) ঢাকায় পুলিশ অধিদপ্তরে রিপোর্টকৃত মো. রিয়াজুল ইসলামকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিনকে নোয়াখালীর পুলিশ সুপার, নোয়াখালীর পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনকে সিআইডিতে বদলি, এছাড়া ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানকে ঝিনাইদহের পুলিশ সুপার, ঝিনাইদহ (পুলিশ সুপার) পুলিশ অধিদপ্তরে রিপোর্টকৃত মো. মাহফুজ আফজালকে এপিবিএনে বদলি করা হয়েছে।

এছাড়াও, সিআইডির বিশেষ পুলিশ সুপার ও ঝালকাঠির পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত প্রত্যুষ কুমার মজুমদারকে ফেনীর পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

অপরদিকে, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও বর্তমানে ফেনীর পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত এবং পুলিশ অধিদপ্তর ঢাকায় রিপোর্টকৃত মোহাম্মদ মাহবুব আলম খানকে পুলিশ পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

একই আদেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মো. রাজীব ফরহান এবং ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ানকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Tags: পুলিশ সুপারবদলি
Previous Post

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

Next Post

দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের শঙ্কা

Next Post
বজ্রপাতের সাথে ঝড়ো আকাশের দৃশ্য, সবুজ মাঠের নিচে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের শঙ্কা

চ্যানেল আই অনলাইন সংবাদ পরিবেশনে অর্থমন্ত্রী ও সংবাদ উপস্থাপক. Channel i News - চ্যানেল আই নিউজ

১০ এ ৬ পেলেন অর্থমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT