চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:39 পূর্বাহ্ন 12, জুন 2026
in বিনোদন
A A
সালমা হায়েক ফুটবল পুরস্কার গ্রহণ করছেন, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে পর্দা উঠেছে ফিফা বিশ্বকাপের। নাচ-গান, আলোকসজ্জা আর বিশ্বসংস্কৃতির রঙিন আয়োজনের এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বসংগীতের তারকাদের পারফরম্যান্স যেমন দর্শকদের মুগ্ধ করেছে, তেমনি আলাদা করে দৃষ্টি কেড়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেক্সিকান অভিনেত্রী সালমা হায়েক!

উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ পর্বে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে মঞ্চে হাজির হন সালমা হায়েক। বিশ্বের সবচেয়ে আকাঙ্ক্ষিত ফুটবল সম্মান ফিফা বিশ্বকাপ ট্রফি উন্মোচনের দায়িত্ব পালন করেন তারা। দর্শকভর্তি স্টেডিয়ামে ট্রফি প্রদর্শনের সেই মুহূর্তে মেক্সিকোর দর্শকদের জন্য সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ।

ফুটবল স্টেডিয়ামে সালমা হায়েকের পারফরম্যান্সের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ মেক্সিকান সংস্কৃতি ও বৈশ্বিক পরিচয়ের প্রতীক হিসেবে ‘ওয়ান্স আপন আ টাইম ইন মেক্সিকো’ খ্যাত সালমা হায়েকের অংশগ্রহণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় আয়োজনে। শুরুতে বিশ্বকাপের উদ্বোধনে স্বাগতমও জানান তিনি।

হলিউডে দীর্ঘদিনের সফল ক্যারিয়ারের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে মেক্সিকোর প্রতিনিধিত্বকারী অন্যতম পরিচিত মুখ ‘ফ্রিদা’ খ্যাত সালমা হায়েক। তার উপস্থিতি উদ্বোধনী অনুষ্ঠানকে আরও মর্যাদাপূর্ণ করে তুলেছে বলে মত অনেকের।

সালমা হায়েক ফুটবল বিশ্বকাপের ট্রফি দেখছেন, পাশে একজন নারী. Channel i News - চ্যানেল আই নিউজ ট্রফি উন্মোচনের কিছুক্ষণ পরই মাঠে প্রবেশ করে উদ্বোধনী ম্যাচের দুই দল মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। দর্শকদের করতালি ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে শুরু হয় বহু প্রতীক্ষিত এই আসরের প্রথম ম্যাচ।

এর আগে উদ্বোধনী মঞ্চ মাতান শাকিরা, বার্না বয়, জে বালভিন, মানা, বেলিন্ডা, ড্যানি ওশান ও লিলা ডাউনসসহ বিশ্বখ্যাত শিল্পীরা। বিশ্বকাপের অফিসিয়াল গান পরিবেশন এবং নানা সাংস্কৃতিক উপস্থাপনায় মেক্সিকো তুলে ধরে নিজেদের ঐতিহ্য ও আধুনিকতার অন্য রূপ।

Tags: উদ্বোধনফিফাফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপবিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোবেলিন্ডালিড বিনোদনশাকিরাসালমা হায়েকসেমিলিড ২০২৬
Previous Post

নাচে-গানে সুরের মূর্ছনায় জমকালো মঞ্চায়নে পর্দা উঠল বিশ্বকাপের

Next Post

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

Next Post
বিশ্বকাপের প্রথম গোলের নায়ক হুলিয়ান কুইনোনেস, উল্লাসে ভাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

মেক্সিকো ফুটবল দল গোলের পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT