চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

ফেরদৌস রবিন by ফেরদৌস রবিন
11:16 অপরাহ্ন 10, জুন 2026
in ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিল ও আর্জেন্টিনা ফুটবল সমর্থকদের র‌্যালি, উল্লাস ও পতাকা উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরাজগঞ্জে আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। প্রিয় দলের প্রতি ভালোবাসা জানাতে জেলা শহরের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো সমর্থক এই উল্লাসে যোগ দেন সমর্থকরা।

‎ফুটবল উম্মাদনায় ভাসছে এখন সারাবিশ্ব। আর তার প্রভাব পড়েছে সিরাজগঞ্জেও প্রতিদিন চলছে কোনো না কোনো আয়োজন। নীল আর সাদার মায়ায় জড়ানো এক উন্মাদনা। চারদিকে শুধু লিওনেল মেসি আর আর্জেন্টিনার জয়ধ্বনি।

সিরাজগঞ্জের ফুটবলপ্রেমীদের এই বাঁধভাঙা উল্লাস প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। জেলা শহরের ইলিয়ট ব্রিজ থেকে শুরু হওয়া এই আনন্দ র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জ্ঞানদায়নী উচ্চবিদ্যালয় সামনে এসে শেষ হয়। ব্যানার, ফেস্টুন, আর প্রিয় খেলোয়াড়দের জার্সি গায়ে জড়িয়ে আবাল-বৃদ্ধ-বনিতা সামিল হন এই উৎসবে। গানের তালে তালে নেচে-গেয়ে পুরো সিরাজগঞ্জ শহরকে যেন উৎসবের নগরীতে পরিণত করেন তারা।

র‌্যালিতে আসা আর্জেন্টিনার সমর্থকরা জানান, আমাদের জেলা থেকে আমরা প্রমাণ করে দিলাম মেসির ভক্তরা কতটা শক্তিশালী। আর এবারও আর্জেন্টিনা দল সেরা হবে এবং বিশ্বকাপ ঘরে তুলবে।

অন্যদিকে, বুধবার বিকেলে সিরাজগঞ্জ পৌর এলাকার হৈমবালা বালিকা উচ্চবিদ্যালয় গেট থেকে বিশাল ব্রাজিলের পতাকা নিয়ে মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া হাজারো সমর্থক ব্রাজিলের জার্সি ও পতাকা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

এ সময় ব্যান্ড পার্টি ও সাউন্ড সিস্টেমের তালে তালে নাচ-গান এবং বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সমর্থকদের আনন্দ-উল্লাস দেখতে সড়কের দুই পাশে উৎসুক মানুষের ভিড় জমে যায়।

‎আর্জেন্টিনা ব্রাজিল ঘিরে সিরাজগঞ্জের এই ফুটবল উন্মাদনা শুধু একটি র‌্যালিতেই সীমাবদ্ধ নয়, সমর্থকদের দাবি বিশ্বমঞ্চে প্রিয় দলের এই জয়যাত্রা যেন অব্যাহত থাকে আজীবন।

Tags: ফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোব্যান্ড পার্টিসেমিলিড ২০২৬
Previous Post

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

Next Post

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

Next Post
বিশ্বকাপ ২০২৬ গ্রুপ এ: বেলজিয়াম, মিশর, ইরান, অস্ট্রেলিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জাতীয় বাজেট ২০২৬-২৭, অর্থনীতি, বাজেট পরিকল্পনা, অর্থনৈতিক উন্নয়ন. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT