চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজেটে তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকার তহবিল আসছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:51 অপরাহ্ন 10, জুন 2026
in অর্থনীতি
A A
বাংলাদেশি তরুণ উদ্যোক্তা ল্যাপটপে কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: এআই স্ক্যাচ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে স্টার্টআপ, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় ধরনের কর-সুবিধা আসতে পারে। পাশাপাশি এসব খাতের বিকাশে ৪০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে সরকার।

আগামীকাল ১১ জুন জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে। অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, তরুণ উদ্যোক্তা ও ডিজিটাল অর্থনীতিকে উৎসাহ দিতে একাধিক প্রণোদনামূলক পদক্ষেপ রাখা হচ্ছে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, স্টার্টআপ, নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকার তহবিল গঠন করা হবে। চলতি অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ২০০ কোটি টাকা।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বর্তমানে তথ্যপ্রযুক্তি খাতের বাইরে অনেক ফ্রিল্যান্সারকে ৭ দশমিক ৫ শতাংশ কর দিতে হয়। এ কর প্রত্যাহারের প্রস্তাব বাজেটে থাকতে পারে। একই সঙ্গে ইউটিউব, ফেসবুক, টিকটকসহ আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের অর্জিত আয় করমুক্ত রাখার ঘোষণাও আসতে পারে।

এনবিআর সূত্রে জানা গেছে, স্টার্টআপ প্রতিষ্ঠানের স্থানীয় পর্যায়ের ১৫ শতাংশ ভ্যাট অব্যাহতির প্রস্তাব দেওয়া হচ্ছে। সেবা আমদানি এবং অফিস বা স্থাপনা ভাড়ার ক্ষেত্রেও ভ্যাট ছাড়ের সুযোগ থাকতে পারে। ২০৩৫ সালের ৩০ জুন পর্যন্ত এসব সুবিধা বহাল রাখার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া স্টার্টআপ, উদ্ভাবনী উদ্যোগ ও প্রযুক্তিনির্ভর ব্যবসার জন্য টার্নওভার কর শূন্য শতাংশ করার প্রস্তাব রাখা হচ্ছে। বর্তমানে এসব প্রতিষ্ঠানের ওপর শূন্য দশমিক ১ শতাংশ টার্নওভার কর প্রযোজ্য।

খাতসংশ্লিষ্ট উদ্যোক্তারা বলছেন, দেশীয় বিনিয়োগের অভাব স্টার্টআপ খাতের অন্যতম বড় চ্যালেঞ্জ। তাদের মতে, নতুন তহবিল ও কর-সুবিধা এ খাতের প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

বর্তমানে দেশে এক হাজারের বেশি স্টার্টআপ প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ৫০ থেকে ৬০টি প্রতিষ্ঠান এক মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ সংগ্রহ করতে সক্ষম হয়েছে।

Tags: অর্থ মন্ত্রণালয়আমির খসরু মাহমুদ চৌধুরীইউটিউবএনবিআরকনটেন্ট ক্রিয়েটরকরমুক্ত আয়জাতীয় বাজেটটিকটকডিজিটাল অর্থনীতিতরুণ উদ্যোক্তানারী উদ্যোক্তাফেসবুকফ্রিল্যান্সারবাজেট ২০২৬-২৭স্টার্টআপস্টার্টআপ তহবিলস্টার্টআপ বাংলাদেশ
Previous Post

নিষেধাজ্ঞার ২৪ বছর পরও কমেনি পলিথিন নির্ভরতা: গবেষণা

Next Post

জামায়াত জোটে নেই বাংলাদেশ খেলাফত আন্দোলন

Next Post
বাংলাদেশ খেলাফত আন্দোলনের লোগো, সবুজ গাছের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জামায়াত জোটে নেই বাংলাদেশ খেলাফত আন্দোলন

প্রধানমন্ত্রী সংসদে ভাষণ দিচ্ছেন, সশস্ত্র বাহিনীকে স্বমহিমায় প্রতিষ্ঠার আহ্বান. Channel i News - চ্যানেল আই নিউজ

২০৩০ সালের মধ্যে ৫ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT