চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ ২০২৬: গোল্ডেন বলের দাবিদার কারা?

জুনায়েদ সহল by জুনায়েদ সহল
7:27 অপরাহ্ন 10, জুন 2026
in ফুটবল, স্পোর্টস
A A
অর্জেন্টিনার লিওনেল মেসি বিশ্বকাপের গোল্ডেন বল হাতে উল্লাস করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২২ কাতার বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী লিওনেল মেসি

একদিন পর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপের পর্দা উঠছে। মহাযজ্ঞ সামনে রেখে পুরোদমে প্রস্তুত দেশগুলো, আলো ছড়াতে প্রস্তুত খেলোয়াড়রা। অনেকেই মাসাধিক আয়োজনের বিশ্বকাপ মাতিয়ে রাখবেন ফুটবল শৈলীতে। গোল ও মাঠের অবদানের ভিত্তিতে আসরে একজন হবেন সেরা, পাবেন গোল্ডেন বল পুরস্কার। কারা গোল্ডেন বলের দাবিদার হতে পারেন, তালিকা করেছে ফিফা। দেখে নেয়া যাক নামগুলো।

গোল্ডেন বল পুরস্কার পান টুর্নামেন্টজুড়ে সর্বোচ্চ স্তরের দক্ষতা, প্রভাব এবং নেতৃত্ব প্রদর্শনের জন্য। মাইকেল ওলিস, লামিন ইয়ামাল, হ্যারি কেন, ভিতিনহা, লুইস দিয়াজ, ক্রিস্টিয়ান পুলিসিচ, কাইলিয়ান এমবাপে, এনজো ফের্নান্দেজ, উসমানে ডেম্বেলে, ডেক্লান রাইস, রাফিনহা এবং ফেদেরিকো ভালভার্দের নাম এসেছে ফিফার সম্ভাব্যের তালিকায়। নেই দুই মহাতারকা লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদোর নাম, নেই জার্মানির কোন নামও। সবচেয়ে বেশি ফ্রান্সের তিনজন আছেন।

বায়ার্ন মিউনিখে দুর্দান্ত মৌসুম কাটানো মাইকেল ওলিস ৩২ ম্যাচে ৩৬ গোলে অবদানে বুন্দেসলিগা এবং বিদেশে খেলে ফ্রান্সের বর্ষসেরা হয়েছেন গত মৌসুমে। ২৪ বর্ষী ফরাসি তারকার বাঁ-পায়ের শটে প্রতিপক্ষের জন্য বেশ বিপজ্জনক। যেকোনো অবস্থান থেকে তার শট জাদুর মতো কাজ করে! তার ড্রিবলিং দক্ষতা তুখোড়, যা ডিফেন্ডারদের পরাস্ত করে। ওলিস বড় মঞ্চে নিজেকে প্রদর্শন করে ফ্রান্সকে তৃতীয় বিশ্বকাপ এনে দিতে সাহয্য করতে পারেন।

ফুটবল খেলোয়াড় গোল্ডেন বলের জন্য চিহ্নিত করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্সের আরেক তারকা কাইলিয়ান এমবাপে। ২৭ বর্ষী ফরাসি গত দুই বিশ্বকাপে প্রতিপক্ষকে ভুগিয়েছেন। ১৯৬৬ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের জিওফ হার্স্টের পর এমবাপে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ২০২২ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন। তাকে ৯০ মিনিট আটকে রাখা দূরহ। সদ্যসমাপ্ত মৌসুমে রিয়াল মাদ্রিদে হয়ে ১৫ গোল করে ক্যারিয়ারে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। ২০১৮ বিশ্বকাপ জিতেছেন, দ্বিতীয় জয়ের লক্ষ্যে আছেন, আসরের অন্যতম ফেভারিট তার দেশ। যার অন্যতম কারণ হল, এমবাপের অভিজ্ঞতা এবং অসাধারণ গোল করার দক্ষতা।

ফ্রান্সের ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে গোলের উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্সের আরেক ভরসার নাম উসমানে ডেম্বেলে। ২৯ বর্ষী ফরোয়ার্ড যেকোনো সময়ের চেয়ে ধারাবাহিক এখন। তার অবদানে ২০২৪/২৫ এবং ২০২৫/২৬ মৌসুমে পিএসজি টানা দুবার চ্যাম্পিয়ন্স লিগ, লিগ ওয়ান এবং ফ্রেঞ্চ কাপ জিতেছে। বর্তমান ব্যালন ডি’অর জয়ীর নামটিও ডেম্বেলে।

ফ্রান্সের ফুটবল খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে মাঠে খেলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

স্পেন এবং বার্সেলোনার বিস্ময়বালক ১৮ বর্ষী লামিন ইয়ামাল। স্পেনকে ২০২৪ ইউরো জেতাতে সাহায্য করেছেন। বার্সার টানা দুই মৌসুমে লা লিগা জিততে অবদান রেখেছেন।

বাংলাদেশের ফুটবল খেলোয়াড় গোল্ডেন বলের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন ৩৬ গোল করে বুন্দেসলিগায় গত মৌসুমে সর্বোচ্চ গোলদাতার মুকুট ধরে রেখেছেন। বায়ার্নের ডাবল-জয়ী মৌসুমে ৩২ বর্ষী ফরোয়ার্ড গোলের চেয়েও বেশিকিছু করেছেন। পেছন থেকে খেলা তৈরি করা, খেলাকে সংগঠিত করা, অ্যাসিস্ট ও নিজের বক্সে শেষ মুহূর্তে কিছু রক্ষণাত্মক ভূমিকাও রেখেছেন। ২০২২ এবং ২০২৪ সালে টানা দুবার ইউরো ফাইনালে ইংল্যান্ডকে নিতে সাহয্য করেছেন।

আন্তর্জাতিক ফুটবল খেলোয়াড় গোল্ডেন বলের জন্য উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২৬ বর্ষী ভিতিনহা কোচ লুইস এনরিকের অধীনে পিএসজিতে নিজেকে অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। পিএসজিকে ইউরোপসেরা বানাতে বড় অবদান রেখেছেন পর্তুগিজ প্লেমেকার। বিশ্বকাপের আগে তার শেষ প্রতিযোগিতামূলক ম্যাচে তিনি ক্লাবকে টানা দ্বিতীয় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতান। পর্তুগাল জার্সিতে ২০২৫ উয়েফা নেশন্স লিগ জিতেছেন।

২৯ বর্ষী লুইস দিয়াজ বায়ার্ন মিউনিখে প্রথম মৌসুমেই দুর্দান্ত খেলেছেন। কলম্বিয়ান তারকা সতীর্থ হ্যারি কেন ও কোচ ভিনসেন্ট কোম্পানির ভাষায়, “বিশৃঙ্খলা ভালোবাসেন”। দিয়াজের সবচেয়ে বড় শক্তি হল ওয়ান-অন-ওয়ান পরিস্থিতি সামলানো। তিনি বিস্ফোরক গতিতে দিক পরিবর্তনের মাধ্যমে নিয়মিত ডিফেন্ডারদের পেছনে ফেলেন, তার গতি প্রতিপক্ষের পক্ষে অনুমান করা প্রায় অসম্ভব। কলম্বিয়া যদি তাকে মাঠে প্রয়োজনীয় স্বাধীনতা দেয়, দিয়াজ বিশ্বকাপ প্রতিপক্ষের বিপদ হতে প্রস্তুত।

মার্কিন তারকা ক্রিস্টিয়ান পুলিসিচ আক্রমণাত্মক খেলার কারণে দলের অন্যতম প্রধান স্তম্ভ। আয়োজক যুক্তরাষ্ট্রের আসরে তাকে নিয়ে অনেক আশা রয়েছে। দ্রুত গতি, দুপায়ে খেলার দক্ষতা ও গোলের দিকে সরাসরি এগিয়ে যাওয়ার প্রবণতার কারণে ২৭ বর্ষী তারকা দেশের সাফল্যের চাবিকাঠি হতে পারেন। ঘরের মাঠের সুবিধাও তাকে বাড়তি প্রেরণা দেবে।

US national football team player in action during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনার মিডফিল্ড কৌশলী, মাঠের মাঝখানে বিভিন্ন ভূমিকায় খেলতে পারার অন্যতম একজন এনজো ফের্নান্দেজ। ২৫ বর্ষী বিশ্বকাপজয়ী বুদ্ধিদীপ্ত পাসের জন্য বিশেষভাবে পরিচিত। যে পাস ব্যবহার করে তিনি খেলার গতি নিয়ন্ত্রণ করতে পারেন এবং প্রতিপক্ষের রক্ষণ ভেদ করতে পারদর্শী। তিনি বর্তমান বিশ্বকাপজয়ী এবং ফিফা ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হিসেবে উত্তর আমেরিকায় এসেছেন। তার চারপাশে রয়েছেন একঝাঁক অভিজ্ঞ সতীর্থ ও মহাতারকা লিওনেল মেসি।

Argentine footballer celebrating with crossed arms and a big smile. Channel i News - চ্যানেল আই নিউজ

২২ বছর পর প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে আর্সেনাল। ক্লাবটির চ্যাম্পিয়ন হওয়ার মৌসুমে গোলের অন্যতম চাবিকাঠি ছিল ডেক্লান রাইসের কাছে। ২০২৫/২৬ মৌসুমে আর্সেনালের সাফল্যের কারণে আলোচনা ২৭ বর্ষী ইংলিশ তারকা রাইস। মাঠের দুপ্রান্তেই অপ্রতিরোধ্য শক্তির উতস তিনি। রাইসের জাতীয় দলের কোচ থমাস টুখেল সম্প্রতি বলেছেন, তার মানের খেলোয়াড় বিরল।

England footballer in action during a match, wearing number 4 jersey. Channel i News - চ্যানেল আই নিউজ

রাফিনহা প্রতিভাবান, আকর্ষণীয় ড্রিবলার এবং ফিনিশার হওয়ার পাশাপাশি বল দখলে থাকা অবস্থায় অবিশ্বাস্য মানসিকতা এবং আগ্রাসন ধরে রাখতে পারেন। ২৯ বর্ষী ব্রাজিলিয়ান বার্সেলোনার হয়ে টানা দুটি লা লিগা শিরোপা জিতেছেন। আসন্ন বিশ্বকাপে তিনি হতে পারেন ব্রাজিলের আক্রমণভাগের অন্যতম তুরুপের তাস।

রিয়াল মাদ্রিদের মাঝমাঠের অন্যতম ভরসা হলেন ফেদেরিকো ভালভার্দে। ২৭ বর্ষী উরুগুয়ের তারকা দূর থেকে বল নিয়ে গোল করার ক্ষেত্রে দক্ষ। রিয়াল মাদ্রিদের সাবেক এবং ব্রাজিলের বর্তমান কোচ কার্লো আনচেলোত্তি একবার হুমকি দিয়েছিলেন, ভালভার্দে এক মৌসুমে ১০টি গোল করতে না পারলে তার কোচিং ব্যাজ ছিঁড়ে ফেলবেন। আসন্ন বিশ্বকাপে উরুগুয়ের মিডফিল্ডে অন্যতম ভরসার জায়গা থাকবেন ভালভার্দে।

ফুটবল খেলোয়াড় গোল্ডেন বল জেতার জন্য উচ্ছ্বাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এই তারকাদের মধ্যে একজনের হাতেই কেবল উঠবে গোল্ডের বল। বিশ্বকাপের পর্দা নামবে জুলাইয়ের ১৯ তারিখ, সেদিন জানা যাবে শেষ হাসি কার।

Tags: গোল্ডেন বলফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড ২০২৬লিড স্পোর্টসসেমিলিড ২০২৬
Previous Post

বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচের দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ

Next Post

নিভে গেলেন প্রদীপ, নাট্যাঙ্গন কি তাকে মনে রাখবে?

Next Post
নাট্যাঙ্গনে প্রদীপের স্মৃতি ও তার অবদান. Channel i News - চ্যানেল আই নিউজ

নিভে গেলেন প্রদীপ, নাট্যাঙ্গন কি তাকে মনে রাখবে?

ঢাকার রাস্তায় আবর্জনা ও পলিথিনের স্তূপ, পরিবেশ দূষণ. Channel i News - চ্যানেল আই নিউজ

নিষেধাজ্ঞার ২৪ বছর পরও কমেনি পলিথিন নির্ভরতা: গবেষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT