চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসলামী ব্যাংক নিয়ে উদ্বেগ ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের, দ্রুত সমাধানের তাগিদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:07 অপরাহ্ন 10, জুন 2026
in - টপ লিড নিউজ, অর্থনীতি
A A
ব্যাংক প্রধান নির্বাহীদের উদ্বেগ ও সমাধানের দাবি নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: এবিবির চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ইসলামী ব্যাংককে ঘিরে চলমান অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)। সংগঠনটির মতে, দ্রুত এ পরিস্থিতির সমাধান হলে তা দেশের ব্যাংকিং খাতের জন্য ইতিবাচক হবে।

বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে নিয়মিত ব্যাংকার্স সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন এবিবির চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিন।

তিনি বলেন, নির্ধারিত আলোচ্যসূচির বাইরে বৈঠকে ইসলামী ব্যাংকের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। ইসলামী ব্যাংকের সমস্যা কোনো একক প্রতিষ্ঠানের বিষয় নয়, এর প্রভাব পুরো ব্যাংক খাতেই পড়ছে। এ কারণে ব্যাংকাররা উদ্বিগ্ন।

মাসরুর আরেফিন জানান, গভর্নর বিষয়টিকে শুধু ব্যাংকিং খাতের সংকট হিসেবে নয়, রাজনৈতিক ইস্যু হিসেবেও দেখছেন। সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা চলছে।

ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠার বিষয়ে গভর্নরের কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন তিনি। বলেন, ব্যাংকের প্রধান নির্বাহীদের রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার না করার আহ্বান জানিয়েছেন গভর্নর। একই সঙ্গে ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি)-তে সঠিক ও হালনাগাদ তথ্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বৈঠকে ব্যাংক খাতে ঋণপ্রবাহ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। মাসরুর আরেফিন বলেন, সরকার ও বাংলাদেশ ব্যাংক যৌথভাবে ৬০ হাজার কোটি টাকার একটি নতুন তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে। ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) ঋণ সহায়তায় এ তহবিল ব্যবহার করা হবে। বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় এ অর্থ বিতরণ করা হবে।

রপ্তানি ও আমদানিসংক্রান্ত তথ্য আদান-প্রদানে বিলম্ব ও ভুলের বিষয়েও আলোচনা হয়েছে বৈঠকে। তিনি বলেন, এসব কারণে জাতীয় হিসাব-নিকাশে জটিলতা তৈরি হচ্ছে। বিশেষ করে আমদানিপণ্যের ঘোষিত মূল্য ও প্রকৃত মূল্যের মধ্যে বড় ধরনের পার্থক্য দেখা যাচ্ছে।

বাজার পরিস্থিতি অস্থিতিশীল থাকায় আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ও অনলাইন উৎস থেকে পণ্যের মূল্য যাচাই করে এলসি খোলা এবং বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার ওপর জোর দেওয়া হয়েছে। এতে অতিমূল্যায়নের কারণে দেশের আর্থিক ক্ষতি কমানো সম্ভব হবে বলে মনে করছেন ব্যাংকাররা।

বৈঠকে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এবং কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: অর্থনীতিআমদানি-রপ্তানিইসলামী ব্যাংকএবিবিএলসিএসএমই ঋণবাংলাদেশ ব্যাংকব্যাংক খাতব্যাংকিং সংকটমাসরুর আরেফিনমোস্তাকুর রহমানসিআইবিসুশাসন
Previous Post

রইদ: প্রেম যখন প্রাপ্তির নয়, বরং ধারণ করার

Next Post

সাড়ে ৪ ঘণ্টা পর জামালপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

Next Post
জামালপুর থেকে ঢাকাগামী ট্রেনের যাত্রীরা স্টেশনে অপেক্ষা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাড়ে ৪ ঘণ্টা পর জামালপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

বাংলাদেশ সংসদে সংসদ সদস্যরা অধিবেশনে অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT