চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হরমুজে মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের পর ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:49 পূর্বাহ্ন 10, জুন 2026
in - টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
ইরানের উপকূলে মার্কিন হেলিকপ্টার ও অন্যান্য জলযান. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

হরমুজ প্রণালীতে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন এই অভিযানকে ‘আনুপাতিক জবাব’ হিসেবে বর্ণনা করলেও তেহরান পাল্টা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (৯ জুন) রাত ১০টা থেকে ইরানের বিরুদ্ধে ধারাবাহিক হামলা শুরু হয়। হরমুজ প্রণালীতে মার্কিন সামরিক সম্পদের ওপর কথিত আগ্রাসনের জবাব হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে মার্কিন সামরিক বাহিনী।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, হামলার প্রথম ধাপে হরমুজ প্রণালীর কেশম দ্বীপ, সিরিক ও জাস্ক বন্দরে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে বুধবার জাস্ক ও বন্দর আব্বাস এলাকাতেও নতুন বিস্ফোরণের খবর পাওয়া যায়।

এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালীর ওপর টহলরত একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ইরানের হামলায় ভূপাতিত হয়েছে। তিনি বলেন, এই ঘটনার উপযুক্ত জবাব দেওয়া হবে।হেলিকপ্টারটির দুই আরোহীকেই নিরাপদে উদ্ধার করা হয়েছে।

মার্কিন কেন্দ্রীয় সামরিক কমান্ড জানিয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারের দুই ক্রু সদস্যকে একটি মানববিহীন সামুদ্রিক যান ব্যবহার করে উদ্ধার করা হয়েছে। এই ধরনের উদ্ধার অভিযানে বিশেষ প্রযুক্তির ব্যবহার এবারই প্রথমবারের মতো প্রকাশ্যে স্বীকার করেছে মার্কিন সামরিক বাহিনী।

অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রের হামলার তীব্র সমালোচনা করে বলেছেন, ইরানের সীমান্তসংলগ্ন এলাকায় অবস্থানরত বিদেশি সামরিক বাহিনী সবসময় ঝুঁকির মধ্যে রয়েছে। তিনি নতুন মার্কিন হামলার জবাব দেওয়ারও অঙ্গীকার করেন।

Tags: যুক্তরাষ্ট্রহরমুজহেলিকপ্টার
Previous Post

নাহিদকে বিগ ব্যাশে দেখতে চান অ্যালেক্স ক্যারি

Next Post

স্বাস্থ্যসেবার সংকটে এআই কি হতে পারে গেমচেঞ্জার?

Next Post
ডিজিটাল স্বাস্থ্যসেবা ও এআই প্রযুক্তির মাধ্যমে উন্নত চিকিৎসা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যসেবার সংকটে এআই কি হতে পারে গেমচেঞ্জার?

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT