চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনী হলফনামায় কৃষক, সম্পদ ৪৯ কোটি রুপি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:33 অপরাহ্ন 12, মার্চ 2017
in আন্তর্জাতিক
A A

ভারতের উত্তর প্রদেশের নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিশাল জয়োৎসবের আমেজের মধ্যেই চমকে দেওয়ার মতো তথ্য প্রকাশিত হলো। মোদি চমকের পর এবার নির্বাচিতদের নিয়েও চমক, যা মূলত নেতিবাচক। প্রদেশের নির্বাচিত মোট ৪০৩ জন এমএলএ’র মধ্যে ৩২২ জনই কোটিপতি। এছাড়াও ১৪৩ জন এমএলএ’এর বিরুদ্ধে ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে, যার ১০৭ জনের বিরুদ্ধেই অভিযোগ হত্যা এবং নারী নির্যাতনের মতো গুরুতর।

ন্যাশনাল ইলেকশন ওয়াচের প্রকাশিত প্রতিবেদনের বরাতে এমন খবর জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এই কোটিপতি এমএলএ’দের মধ্যে সবচেয়ে বেশি সম্পদের মালিক বিজেপির এমএলএ অজয় প্রতাপ সিং। গোন্দা জেলার কোলোনেলগঞ্জ আসন থেকে তিনি নির্বাচিত হয়েছেন।

নির্বাচনী হলফনামায় প্রতাপ সিং নিজেকে কৃষক হিসেবে উল্লেখ করেন এবং মোট সম্পদের পরিমাণ লিখেন ৪৯ কোটি রুপি। তার ও তার স্ত্রীর নামে থাকা উল্লেখিত সম্পদের মধ্যে রয়েছে ৬০ কেজি স্বর্ণ, সাতটি গাড়ি ও ছয়টি বন্দুক।

এবারের বিধানসভা নির্বাচনে বিভিন্ন দলের হয়ে প্রতিদন্দ্বিতা করেন ৪ হাজার ৮৫৩ জন। প্রার্থীদের মধ্যে কোটিপতি ছিলেন ১ হাজার ৪৫৫ জন এবং ৮৬০ জনের বিরুদ্ধে আদালতে বিচারাধীন মামলা রয়েছে। নির্বাচনে ফলাফল গতকাল (শনিবার) ঘোষিত হয়।

ফৌজদারি মামলার আসামীদের মধ্যে শীর্ষে রয়েছেন মাফিয়া ডন থেকে রাজনীতিবিদ হওয়া মুখতার আনসারি। বহুজন সমাজ পার্টির হয়ে মাউ আসনে নির্বাচিত হন তিনি। তার বিরুদ্ধে ১৬টি ফৌজদারি মামলা রয়েছে, যার মধ্যে ৫টিই হত্যার।

মামলা জট ভারতের সবচেয়ে আলোচিত একটি সমস্যা। গত বছরের জুনে সুপ্রিম কোর্টের ই-কমিটির প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, দেশটির জেলা আদালতগুলোতে বিচারাধীন মামলার সংখ্যা ২ কোটি ১৮ লাখেরও বেশি। এর মধ্যে উত্তরপ্রদেশেই বিচারাধীন মামলার সংখ্যা ৫৮ লাখ।

আবার এবারের নির্বাচনকে ঘিরে নারী-পুরুষ বিভাজনও প্রকট। নতুন নির্বাচিত আইনপ্রণেতাদের মাত্র ৪০ জন নারী। আর মোট নারী প্রার্থী ছিলেন মাত্র ৪৭৯ জন, যা ১০ শতাংশেরও কম।

তবে প্রকাশিত প্রতিবেদনে ইতিবাচক তথ্যও রয়েছে, যেমন নির্বাচিতদের মধ্যে ২৯০ জন আইনপ্রণেতা স্নাতক পাশ বা এর চেয়েও উচ্চশিক্ষিত, শতকরা হিসেবে যা ৭২ শতাংশ।

ভারতের সবচেয়ে জনবহুল এবং জাতীয় ও সংসদীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ উত্তর প্রদেশের নির্বাচনে জয় বিজেপির জন্য অত্যন্ত সুখবর। উত্তর প্রদেশের ৪০৩ টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ৩২৪টি আসন। ক্ষমতাসীন সমাজবাদী পার্টি ও কংগ্রেস জোট পেয়েছে ৫৬টি আসন। বহুজন সমাজবাদী পার্টি পেয়েছে ১৯টি আর বাকিরা পেয়েছে ৩টি আসন।

Tags: ভারত নির্বাচন
Previous Post

গান পাঠিয়ে তারকা হওয়ার সুযোগ

Next Post

মানবসেবায় ব্রত হবার স্বপ্ন দেখা কয়েকজন পথশিশু

Next Post

মানবসেবায় ব্রত হবার স্বপ্ন দেখা কয়েকজন পথশিশু

বিজিএমইএ ও ট্যানারি শিল্পকে ৬ মাস সময় বেঁধে দিয়েছেন আদালত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT