চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাভারে দুই শিশুকে ধর্ষণ চেষ্টা, গ্রেপ্তার ২

জাকির হাসান by জাকির হাসান
4:42 অপরাহ্ন 09, জুন 2026
in অপরাধ, জনপদ, ঢাকা
A A
শিশুর silhouette with hands raised, shadowy hands reaching from sides. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ঢাকার সাভার ও ধামরাইয়ে পৃথক দুটি স্থানে পাঁচ ও সাত বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এই দুই ঘটনায় জড়িত থাকার অভিযোগে রকি ও রুবেল নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের একজনকে স্থানীয় জনতা হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

সাভারের বিরুলিয়া ইউনিয়নে পাঁচ বছরের এক শিশুকে খরগোশের বাচ্চা দেওয়ার প্রলোভন দেখিয়ে জঙ্গল নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত রবিউল ইসলাম রকি নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে বিরুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গতকাল বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত রকি শিশুটিকে খরগোশের বাচ্চা দেওয়ার কথা বলে কৌশলে কাছের একটি জঙ্গলে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করা হলে শিশুটি চিৎকার ও চেঁচামেচি শুরু করে। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্ত রকিকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।

অপরদিকে, ঢাকার ধামরাইয়ে চানাচুর কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে রুবেল (২৮) নামের এক অটোচালকের বিরুদ্ধে। গতকাল বিকেলে উপজেলার কুল্লা ইউনিয়নের দক্ষিণ কুশিয়ারা গ্রামে এই ঘটনা ঘটে। গ্রেপ্তার রুবেল ওই গ্রামের শাহজাহানের ছেলে।

ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় অটোচালক রুবেল চানাচুর কিনে দেওয়ার লোভ দেখিয়ে তাকে পাশের একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটির চিৎকারে এক প্রতিবেশী নারী এগিয়ে এলে বিষয়টি জানাজানি হয়।

পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে রুবেলকে হাতেনাতে আটক করে গণধোলাই দেয়। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত রুবেলকে হেফাজতে নেয়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে ধামরাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামি রুবেলকে আজ সকালে আদালতে পাঠানো হয়েছে।

অন্যদিকে সাভারের ঘটনায়ও আটককৃত যুবকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

 

Tags: গ্রেপ্তার ২শিশু ধর্ষণসাভার
Previous Post

জন্মদিনের অনুষ্ঠান শেষে ফেরার পথে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

Next Post

বিটিভিতে দেখা যাবে বিশ্বকাপ ফুটবল: তথ্য প্রতিমন্ত্রী

Next Post
তথ্য প্রতিমন্ত্রীর বিটিভিতে বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বিটিভিতে দেখা যাবে বিশ্বকাপ ফুটবল: তথ্য প্রতিমন্ত্রী

জেলখানার কপাটের সামনে হ্যান্ডকাফ লাগানো হাতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম: দুই কর্মকর্তা গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT