চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলিবাবা-বিওয়াইডিসহ ১৮৮ চীনা প্রতিষ্ঠানকে সামরিক তালিকায় যুক্ত করল যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:36 অপরাহ্ন 09, জুন 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
অ্যামাজন ও আলিবাবার লোগো সহ একটি প্রদর্শনী বুথ. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

চীনের প্রযুক্তি ও বাণিজ্যিক খাতের ওপর চাপ বাড়িয়ে আলিবাবা, বিওয়াইডি ও বাইডুসহ ১৮৮টি চীনা প্রতিষ্ঠানকে সামরিক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তালিকায় অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)। নতুন এই সিদ্ধান্তের ফলে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্র সরকারের প্রতিরক্ষা-সংক্রান্ত কোনো চুক্তিতে অংশ নিতে পারবে না।

আল জাজিরা জানিয়েছে, সোমবার (৮ জুন) পেন্টাগন তাদের হালনাগাদ তালিকা প্রকাশ করে। ২০২১ সালে মার্কিন কংগ্রেসের নির্দেশনায় এই তালিকা তৈরির কার্যক্রম শুরু হয়। এর লক্ষ্য হলো এমন চীনা প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করা, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশটির সামরিক ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে বলে যুক্তরাষ্ট্রের ধারণা।

পেন্টাগনের তথ্য অনুযায়ী, গত বছর এই তালিকায় প্রায় ১৩০টি প্রতিষ্ঠান থাকলেও এবার তা বেড়ে ১৮৮টিতে পৌঁছেছে। নতুন সংযোজনের মধ্যে রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা, বৈদ্যুতিক গাড়ি নির্মাতা বিওয়াইডি এবং প্রযুক্তি প্রতিষ্ঠান বাইডু। এছাড়া রোবোটিক্স কোম্পানি ইউনিট্রিকেও তালিকাভুক্ত করা হয়েছে। প্রতিষ্ঠানটি সম্প্রতি তাদের মানবসদৃশ রোবটের কারণে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনায় আসে।

ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান ডিজেআই আগেই পেন্টাগনের এই তালিকায় অন্তর্ভুক্ত ছিল। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের দাবি, তালিকাভুক্ত কয়েকটি প্রতিষ্ঠান চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে এবং দেশটির প্রতিরক্ষা শিল্পের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করছে। যদিও এসব প্রতিষ্ঠান নিজেদের বেসরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে পরিচয় দিয়ে থাকে, তবুও যুক্তরাষ্ট্রের আশঙ্কা, তাদের প্রযুক্তি ও উদ্ভাবন সামরিক খাতে ব্যবহার করা হতে পারে।

নতুন তালিকা প্রকাশের পর মার্কিন আইনপ্রণেতাদের একাংশ তালিকাভুক্ত চীনা কোম্পানিগুলোর বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন। তারা যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে লেনদেন হওয়া এসব প্রতিষ্ঠানের শেয়ার তালিকাচ্যুত করা এবং মার্কিন কোম্পানিগুলোর সঙ্গে তাদের ব্যবসায়িক সম্পর্ক সীমিত করার আহ্বান জানিয়েছেন।

এদিকে, পেন্টাগনের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস। এক বিবৃতিতে বেইজিং অভিযোগ করেছে, জাতীয় নিরাপত্তার অজুহাতে চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বৈষম্যমূলক নীতি গ্রহণ করছে যুক্তরাষ্ট্র। চীনের দাবি, তাদের কোম্পানিগুলো আন্তর্জাতিক আইন ও বাণিজ্যিক নীতিমালা অনুসরণ করেই ব্যবসা পরিচালনা করছে।

চীনা দূতাবাস আরও বলেছে, যুক্তরাষ্ট্রের উচিত এ ধরনের তালিকা প্রণয়ন বন্ধ করে বিদেশি প্রতিষ্ঠানের জন্য সমান ও ন্যায়সঙ্গত ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা। তবে পেন্টাগনের নতুন সিদ্ধান্ত নিয়ে আলিবাবা, বিওয়াইডি এবং বাইডুর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Tags: আলিবাবাযুক্তরাষ্ট্র
Previous Post

অনার্সে বাংলা-ইতিহাস-দর্শন বিভাগ ‘বাদ দেওয়া’ প্রশ্নে যা জানালেন শিক্ষামন্ত্রী

Next Post

রাশিয়ার শ্রমবাজারে এক লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

Next Post
রাশিয়ার শ্রমবাজারে এক লাখ কর্মী পাঠানোর আলোচনা চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার শ্রমবাজারে এক লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

জামায়াতের আমিরের সঙ্গে অন্তর্বর্তী সরকারের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তর্বর্তী সরকার জাতির সঙ্গে ইনসাফ করতে পারেনি: জামায়াতের আমির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT