চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরাজ বলছেন ওয়ানডেতে রিশাদের উন্নতি দরকার, সমীহ করছেন অজিরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:36 অপরাহ্ন 08, জুন 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মিরাজ বল হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বয়স সবে ২৩ বছর। তবে বিশ্বজুড়ে বেশ নামডাক কুড়িয়ে ফেলেছেন রিশাদ হোসেন। টি-টুয়েন্টিতে আলো ছড়ানো লেগি আছেন ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজেও। দেশের জার্সিতে ৫৭টি টি-টুয়েন্টি খেলা লেগ স্পিনার ওয়ানডে খেলেছেন কেবল ১৯টি। অজিদের বিপক্ষে একাদশে সুযোগ পাওয়া নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি করলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার মতে, ওয়ানডেতে রিশাদের আরও উন্নতির প্রয়োজন। তবে টাইগার তারকাকে নিয়ে পড়াশোনা করেই নামবে অস্ট্রেলিয়া, জানালেন সফরকারী অধিনায়ক জশ ইংলিশ।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে ডাচ-বাংলা ব্যাংক বাংলাদেশ-অস্ট্রেলিয়া তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। আগেরদিন সংবাদ সম্মেলনে আসেন দুদলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও জশ ইংলিশ।

রিশাদকে দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য বললেও উন্নতির প্রয়োজন মনে করছেন মিরাজ। বলেছেন, ‘রিশাদ অবশ্যই আমাদের অনেক গুরুত্বপূর্ণ একজন বোলার, ওকে অবশ্যই ভরসা করি। কিন্তু একটা জিনিস দেখতে হবে, টি-টুয়েন্টি ও ওয়ানডে ভিন্ন ফরম্যাট। ওয়ানডেতে অনেক সময় রান চেপে ধরতে হয়, অনেক সময় উইকেট নিতে হয়, সুতারং ওর আরও কিছু উন্নতি করতে হবে।’

সেই উন্নতি দলের জন্যই কাজে দেবে বললেন মিরাজ, ‘যদি আরও উন্নতি করে, আমাদের জন্যই ভালো হবে। ভবিষ্যতে ভালো একটা বোলার তৈরি হবে। ওর সুযোগ থাকবে নিজেকে আরও উন্নতি করার।’

বিগ ব্যাশের সবশেষ আসরে হোবার্ট হারিকেন্স জার্সিতে খেলেছিলেন রিশাদ। অস্ট্রেলিয়ার মাটিতে তার স্পিন ভেলকি বেশ নজর কেড়েছিল। বল হাতে ভালোই মুন্সিয়ানা দেখিয়েছিলেন, ১১ ইনিংসে ১৫ উইকেট শিকার করে। অজিদের বিপক্ষে বর্তমান স্কোয়াডের খেলার খুব একটা অভিজ্ঞতা না থাকায় রিশাদের বিগ ব্যাশ জার্নি কাজে দেবে কিনা, এ বিষয়ে মিরাজ এক শব্দে বলেন, ‘না।’

‘রিশাদ সেখানে ঘরোয়া ক্রিকেট খেলেছে, অনেক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেছে। আরও আত্মবিশ্বাসী হয়ে উঠছে, নিজেকে গুছিয়ে নিচ্ছে। যদি নিজেকে আরও প্রতিষ্ঠিত করতে চায়, আরও উন্নতি করতে হবে। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ও ওয়ানডে ভিন্ন খেলা। ওকে আরও সক্রিয় হতে হবে, যেহেতু ওয়ানডেতে এতবেশি ম্যাচ খেলেনি। সুযোগ এলে নিজেই বুঝতে পারবে।’

এদিকে রিশাদকে বেশ সমীহ করছেন অজি অধিনায়ক জশ ইংলিশ। প্রথম ওয়ানডেতে নামার আগে তাকে নিয়ে বেশ সতর্কই সফরকারীরা। ইংলিশ বললেন, ‘রিশাদ অনেক ভালো বোলার। বিগ ব্যাশে অনেক খেলেছে। কিছু খেলোয়াড় তার বিরুদ্ধে খেলেছে। ম্যাথু ওয়েড, নাথান এলিস, তারা হোবার্টেই খেলেছে (রিশাদের সাথে)। আমরা অবশ্যই তার ব্যাপারে নিজেদের মধ্যে আলোচনা করব।’

Tags: অস্ট্রেলিয়াওয়ানডে সিরিজট্রাভিসনাহিদবাংলাদেশবিসিবিমিচেলমিরপুরমিরাজমোস্তাফিজরিশাদলিড স্পোর্টসশন টেইটহৃদয়
Previous Post

হাম আক্রান্ত শিশুদের রোগ প্রতিরোধে ‘ভিটামিন এ’ খাওয়ানোর আহ্বান

Next Post

আর্জেন্টিনা ও ব্রাজিল নামে পরিচিতি পেয়েছে কাপ্তাই হ্রদের দুটি সেতু

Next Post
কাপ্তাই হ্রদের দুটি সেতু, আর্জেন্টিনা ও ব্রাজিল নামে পরিচিতি পেয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনা ও ব্রাজিল নামে পরিচিতি পেয়েছে কাপ্তাই হ্রদের দুটি সেতু

নিউইয়র্কের ব্যস্ত রাস্তায় চ্যানেল আই অনলাইন সাংবাদিক রিপোর্ট করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ আয়োজন নিয়ে উৎসবের রঙ লেগেছে নিউইয়র্কে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT