চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদত্যাগ করছেন ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা শ্রীরাম কৃষ্ণন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:35 পূর্বাহ্ন 08, জুন 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
Former US President Donald Trump and advisor Shri Ram Krishnan in discussion. Channel i News - চ্যানেল আই নিউজ

পদত্যাগ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা শ্রীরাম কৃষ্ণন। কৃত্রিম বুদ্ধিমত্তাসংক্রান্ত নীতিনির্ধারণের দায়িত্ব ছিল এই ভারতীয় বংশোদ্ভূত যুবকের কাধে।

শনিবার (৬ জুন) সোশ্যাল মিডিয়ায় পদত্যাগের কথা জানিয়ে শ্রীরাম লেখেন, ‘জুনের শেষে দায়িত্ব ছাড়ছি।’ যদিও ঠিক কী কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন, তা স্পষ্ট করেননি।

কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ ও নিয়ন্ত্রণ নিয়ে জাতীয় স্তরে রূপরেখা তৈরির কাজে যুক্ত ছিলেন শ্রীরাম কৃষ্ণন। শুধু তাই নয়, এআই-সংক্রান্ত আন্তর্জাতিক কূটনীতি এবং সরকারি নীতিনির্ধারণেও তার উল্লেখযোগ্য ভূমিকা ছিল। সোশ্যাল মিডিয়ার এক পোস্টে শ্রীরাম শুধু লিখেছেন, ‘চলতি মাসের শেষে হোয়াইট হাউজে আমার দায়িত্ব শেষ হবে। কিছুটা বিরতি নেওয়ার পর আমেরিকার সামনে থাকা এআই-সংক্রান্ত বড় চ্যালেঞ্জগুলোর সমাধানে কাজ করতে চাই।’ আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সংস্থাগুলোতে সরকারের সরাসরি অংশগ্রহণ বাড়ানোর বিষয় নিয়ে চিন্তাভাবনা করছে ট্রাম্প প্রশাসন।

ঠিক তখনই শ্রীরামের পদত্যাগের খবর সামনে এলো। শুক্রবার সাংবাদিকদের ট্রাম্প বলেছিলেন, ‘আমেরিকার জনগণের স্বার্থ রক্ষা করাই আমাদের উদ্দেশ্য।’ আগামী সপ্তাহে একাধিক আর্টিফিশিয়াল সংস্থার শীর্ষ কর্তার সঙ্গে তিনি বৈঠক করতে পারেন বলেও জানা গেছে।

তবে পদত্যাগ করলেও শ্রীরাম বাইরে থেকে ট্রাম্প প্রশাসনের সঙ্গে যুক্ত থাকবেন বলে দাবি করেছেন হোয়াইট হাউজের এআই ও ক্রিপ্টো বিষয়ক দায়িত্বপ্রাপ্ত কর্তা ডেভিড স্যাক্স। টেসলা ও স্পেসএক্সের সিইও ইলন মাস্কও তার কাজের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ‘প্রযুক্তির দুনিয়ায় শ্রীরামের অবদান অনস্বীকার্য।’ —দ্য হিল

Tags: ট্রাম্প প্রশাসনপদত্যাগমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
Previous Post

মাঠে অজ্ঞান, জ্ঞান ফিরে এরিকসেন জানালেন ভালো আছেন

Next Post

এনজিওর ‘ফান্ড’ বনাম সামাজিক দায়বদ্ধতা: হামের প্রকোপ ও সুশীল সমাজের নীরবতা

Next Post
অর্থনৈতিক দুর্দশা ও স্বাস্থ্য সংকটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এনজিওর ‘ফান্ড’ বনাম সামাজিক দায়বদ্ধতা: হামের প্রকোপ ও সুশীল সমাজের নীরবতা

অভিব্যক্তি প্রকাশে ট্রাম্পের ছবি, যুক্তরাষ্ট্রের রাজনীতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর বিকল্প নেই: ট্রাম্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT