চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এনজিওর ‘ফান্ড’ বনাম সামাজিক দায়বদ্ধতা: হামের প্রকোপ ও সুশীল সমাজের নীরবতা

রাশেদ রাব্বি by রাশেদ রাব্বি
10:59 পূর্বাহ্ন 08, জুন 2026
in মতামত
A A
অর্থনৈতিক দুর্দশা ও স্বাস্থ্য সংকটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আমাদের দেশের উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিওগুলোর ভূমিকা দীর্ঘদিনের। শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন থেকে শুরু করে দুর্যোগ মোকাবেলা—সবখানেই তাদের সরব উপস্থিতি চোখে পড়ে। কিন্তু সাম্প্রতিক সময়ে একটি মৌলিক প্রশ্ন জোরালো হয়ে উঠেছে: আমাদের এনজিওগুলো কি আসলেই সমাজের তৃণমূল মানুষের প্রকৃত প্রয়োজন বুঝে কাজ করছে, নাকি তাদের সমস্ত কর্মকাণ্ড দাতা সংস্থাগুলোর ফান্ডের খামখেয়ালিপনার ওপর নির্ভরশীল?

সম্প্রতি দেশের স্বাস্থ্য খাতে একটি বড় বিপর্যয় আমাদের চোখের সামনে ঘটে গেল। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামের প্রকোপে দেশে এপর্যন্ত প্রায় সোয়া ছয়শ শিশুর মৃত্যু হয়েছে। একটি স্বাধীন, উন্নয়নশীল দেশে একবিংশ শতাব্দীতে এসে হামের মতো নিরাময়যোগ্য এবং প্রতিরোধযোগ্য সংক্রামক রোগে এত বিপুলসংখ্যক শিশুর প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক এবং উদ্বেগজনক। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই এত বড় একটা মানবিক সংকটের সময়েও দেশের বড় বড় এবং নামী-দামী এনজিওগুলোর কোনো তৎপরতা বা জোরালো বক্তব্য চোখে পড়েনি। এমনকি ন্যূনতম আলোচনা করার প্রয়োজনীয়তা অনুভব করেনি। যে এনজিওগুলো সামান্য বিষয়েও গোলটেবিল বৈঠক, সেমিনার আর প্রেস কনফারেন্সে মুখর থাকে, মানববন্ধন আর সমাবেশে ছোটখাটো বিষয় নিয়ে মুখের ফেনা তুলে ফেলে, এই সাড়ে ছয়শ শিশুর মৃত্যুর মিছিলে তারা কেন সম্পূর্ণ নীরব?

এই নীরবতার মূলে লুকিয়ে আছে এনজিওগুলোর চরম ‘ফান্ড-নির্ভরতা’। বর্তমান প্রেক্ষাপটে এনজিও খাতের একটি বড় অংশই স্বকীয়তা হারিয়ে করপোরেট ও আন্তর্জাতিক দাতা সংস্থার এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ারে পরিণত হয়েছে। দাতা সংস্থাগুলো যে বিষয়ে অর্থ বরাদ্দ দেয়, এনজিওগুলো কেবল সেই বিষয়েই তোতা পাখির মতো শেখানো বুলি আওড়াতে থাকে, সেই বিষয়েই প্রকল্প সাজায়।

যদি কোনো আন্তর্জাতিক সংস্থা জলবায়ু পরিবর্তন, লিঙ্গ বৈষম্য বা অন্য কোনো নির্দিষ্ট বিষয়ে অর্থায়ন করে, তবে দেশের সব এনজিওর চোখ সেদিকেই নিবদ্ধ হয়। অথচ তার চেয়েও বড় কোনো সংকট—যেমন এই হামের প্রকোপ বা অপুষ্টি—যদি সমাজে বিদ্যমান থাকে, তাও তারা এড়িয়ে যায়। কারণ, সেই সংকটের পেছনে কোনো ‘ফান্ড’ বা বিদেশি অনুদান নেই। ফলে, জনস্বার্থের চেয়ে দাতা সংস্থার এজেন্ডাই এখানে প্রধান হয়ে উঠছে। মানবিকতা যেন মূল্যহীন।

উন্নয়ন খাতের এই সংস্কৃতি সমাজের জন্য এক ধরণের শুভঙ্করের ফাঁকি। এনজিওগুলোর জন্ম হয়েছিল রাষ্ট্রের পাশাপাশি থেকে সমাজের প্রান্তিক মানুষের অধিকার ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য। তারা যদি কেবল ফান্ডের লোভে নিজেদের এজেন্ডা পরিবর্তন করে এবং দেশের প্রকৃত সংকট নিয়ে মুখ না খোলে, তবে তাদের সামাজিক দায়বদ্ধতার জায়গাটি কোথায় থাকে? সোয়া ছয়শ শিশুর এই অকাল মৃত্যু আমাদের স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতাকে যেমন আঙুল দিয়ে দেখিয়ে দেয়, তেমনি আমাদের তথাকথিত সুশীল সমাজ ও এনজিওগুলোর সুবিধাবাদী নীরবতাকেও নগ্ন করে দেয়।

একটি সুস্থ ও সচেতন সমাজ গঠনে এনজিওগুলোকে এই বৃত্ত থেকে বের হয়ে আসতে হবে। প্রকল্প-নির্ভর ব্যবসার ঊর্ধ্বে উঠে দেশের মাটি ও মানুষের আসল প্রয়োজনকে প্রাধান্য দিতে হবে। দাতা সংস্থাদের এজেন্ডার পেছনে না ছুটে, দেশের ভেতরের প্রকৃত সংকটগুলো চিহ্নিত করে সরকারকে জবাবদিহিতার আওতায় আনা এবং জনগণকে সচেতন করাই হওয়া উচিত তাদের মূল লক্ষ্য।

আমরা আশা করব, আগামী দিনে যেকোনো জাতীয় সংকটে এনজিওগুলো কেবল ফান্ডের হিসাব না কষে, মানুষের পাশে এসে দাঁড়াবে। অন্যথায়, জনবিচ্ছিন্ন এই উন্নয়ন খাতের ওপর সাধারণ মানুষের যেটুকু আস্থা অবশিষ্ট আছে, তাও অচিরেই হারিয়ে যাবে।

(এই বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই–এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Tags: এনজিওশিশুর মৃত্যুহাম
Previous Post

পদত্যাগ করছেন ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা শ্রীরাম কৃষ্ণন

Next Post

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর বিকল্প নেই: ট্রাম্প

Next Post
অভিব্যক্তি প্রকাশে ট্রাম্পের ছবি, যুক্তরাষ্ট্রের রাজনীতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর বিকল্প নেই: ট্রাম্প

শান্তিপূর্ণভাবে সীমান্তে বসে পরিবারের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঠাকুরগাঁও সীমান্ত থেকে দুইদিন পর ১১ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT