চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অধ্যাপক রীনাত ফওজিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য নির্বাচিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:59 পূর্বাহ্ন 07, জুন 2026
in - সেমি লিড, শিক্ষা
A A
অধ্যাপক রীনাত ফওজিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য নির্বাচিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিক্যাল ২০(১)(আই) অনুযায়ী গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্স (সাবেক গার্হস্থ্য অর্থনীতি কলেজ)-এর অধ্যাপক ও ১৪তম বিসিএস শিক্ষা ক্যাডারভুক্ত অধ্যাপক রীনাত ফওজিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক ২ জুন ২০২৬ তারিখে প্রকাশিত এক আদেশে এ তথ্য জানানো হয়। ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষের একাডেমিক পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে এ মনোনয়ন দেওয়া হয়।

অধ্যাপক রীনাত ফওজিয়া উপমহাদেশের প্রখ্যাত সুরসাধক ওস্তাদ আয়েত আলী খান-এর দৌহিত্রী। তিনি বিশিষ্ট সংগীত গবেষক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক মোবারক হোসেন খান এবং খ্যাতিমান কণ্ঠশিল্পী ফওজিয়া খানের কন্যা।

নিজেও তিনি বাংলাদেশের প্রথিতযশা সেতারশিল্পী হিসেবে পরিচিত। পাশাপাশি গীতিকার ও সুরকার হিসেবেও তার রয়েছে সুপরিচিত অবস্থান।

সেতারশিল্পী হিসেবে খ্যাতির কারণে তিনি ২০০৫ সালে যুক্তরাষ্ট্র সরকারের আমন্ত্রণে ইন্টারন্যাশনাল ভিজিটর প্রোগ্রাম-এ অংশগ্রহণ করেন এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট সফর করেন।

এর আগে ১৯৯৬ সালে রোটারি এওয়ার্ড অর্জনের মাধ্যমে গ্রুপ এক্সচেঞ্জ প্রোগ্রাম-এ নির্বাচিত হয়ে টেক্সাসে রোটারি ডিস্ট্রিক্ট সফর করেন।

তিনি ২০১৩ সালের বেঙ্গল মিউজিক ফেস্টিভ্যাল-এ বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সেতার পরিবেশন করে প্রশংসা অর্জন করেন।

অধ্যাপক রীনাত ফওজিয়া সংগীত বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল. ডিগ্রি অর্জন করেছেন। তিনি সংগীত ও গার্হস্থ্য অর্থনীতি বিষয়ে একাধিক গ্রন্থ রচনা ও প্রকাশ করেছেন।

সিনেট সদস্য মনোনীত হওয়ায় তিনি ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ দায়িত্বকে সম্মানের পাশাপাশি দায়িত্বশীলতার বিষয় হিসেবে উল্লেখ করেন।

Tags: ঢাকা বিশ্ববিদ্যালয়সিনেট সদস্য
Previous Post

দেশের ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

Next Post

রামিসা হত্যায় দুই আসামির মৃত্যুদণ্ড, আদেশ বহাল থাকার আশাবাদ আইনমন্ত্রীর

Next Post
বাংলাদেশের আইনমন্ত্রী রামিসা হত্যায় মৃত্যুদণ্ডের বিষয়ে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

রামিসা হত্যায় দুই আসামির মৃত্যুদণ্ড, আদেশ বহাল থাকার আশাবাদ আইনমন্ত্রীর

বাংলাদেশের সংবাদ সম্মেলনে সরকারি কর্মকর্তারা বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

''সরকারের ১০০ দিন আশাব্যঞ্জক হলেও সুশাসন উদ্বেগজনক''

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT