চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনাল হারের দায় নিজের কাঁধে নিলেন বাটলার

আবু তাহের by আবু তাহের
11:50 অপরাহ্ন 06, জুন 2026
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের কোচ ও খেলোয়াড় সংবাদ সম্মেলনে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারতের কাছে হেরে টানা তৃতীয় শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রধান কোচ পিটার বাটলার পরাজয়ে হতাশা প্রকাশ করেছেন। একই সাথে শিরোপা জিততে না পারার দায় নিজের কাঁধে নিয়েছেন।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে বাটলার বলেন, ‘দলের টেকনিক্যালসহ সব বিষয়ে চূড়ান্ত দায়িত্ব আমারই। তাই হারের জবাবদিহিতাও আমাকেই করতে হবে।’

চ্যাম্পিয়ন ভারতকে অভিনন্দন জানিয়ে তিনি স্বীকার করেন, ‘পুরো টুর্নামেন্টে তারা ছিল সবচেয়ে ধারাবাহিক দল এবং সুযোগগুলো ভালোভাবে কাজে লাগিয়েই শিরোপা জিতেছে।’

নতুন খেলোয়াড়দের সুযোগ দেয়া প্রসঙ্গে বাটলার বলেন, ‘আমি সবসময় খেলোয়াড়দের সুযোগ দেওয়ার চেষ্টা করি। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলে কেবল অতীতের অর্জনের ভিত্তিতে কাউকে দলে রাখা সম্ভব নয়।’

বিশেষ করে রুপনা চাকমার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে কিছু খেলোয়াড় সহজেই দলে জায়গা পেয়ে এসেছে, কিন্তু এখন তাদের নিজেদের সামর্থ্য প্রমাণ করতে হবে।’

কোচের কথা, ‘আমি শুধু বর্তমান ফর্মের ভিত্তিতেই খেলোয়াড় নির্বাচন করতে পারি। আপনি যদি পারফর্ম না করেন, তাহলে দলে থাকার কোনো নিশ্চয়তা নেই।’

এ সময় তিনি তরুণ ফুটবলার মিলির প্রশংসা করে বলেন, ‘ভুল করলেও সে দারুণ খেলেছে এবং নিজের জায়গা পাওয়ার যোগ্যতা দেখিয়েছে।’

ফাইনালের শুরুতে ভালো চমক দেখিয়েছিল বাংলাদেশের মেয়েরা। তবে ম্যাচের সময়ের সঙ্গে সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণও ভারতের হাতে চলে যায়। বাংলাদেশ ম্যাচ ৩-১ গোলে, সঙ্গে শিরোপাও।

Tags: গোয়াপণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামফাইনালবাটলারবাংলাদেশভারতমেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৪লিড স্পোর্টস
Previous Post

জার্মানির শিরোপা পুনরুদ্ধারের মিশন, বাধা ইকুয়েডর-আইভরি কোস্ট

Next Post

ফাইনালে হারের কারণ ব্যাখ্যা করলেন বাটলার

Next Post
বাংলাদেশের ফুটবল কোচের প্রেস কনফারেন্সে বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইনালে হারের কারণ ব্যাখ্যা করলেন বাটলার

অভিনেতা সেলিম কুমার এর ছবি, মারা গেছেন অভিনেতা সেলিম কুমার. Channel i News - চ্যানেল আই নিউজ

মারা গেছেন অভিনেতা সেলিম কুমার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT