চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হ্যাটট্রিক শিরোপা জেতা হল না বাংলাদেশের, সাফ চ্যাম্পিয়ন ভারত

আবু তাহের by আবু তাহের
8:59 অপরাহ্ন 06, জুন 2026
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের ফুটবল দল গোলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ভারত, গোয়া থেকে: মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক শিরোপার মিশন নিয়ে ভারতে এসেছিল বাংলাদেশ। তবে সেই মিশন সফল হল না পিটার বাটলার শিষ্যদের। ফাইনালে স্বাগতিক ভারতের বিপক্ষে ৩-১ গোলে হার দেখেছে লাল-সুবজের মেয়েরা। তাতে ষষ্ঠবারের মত সাফ শিরোপা জিতল ভারত। রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হলো মারিয়া মান্দাদের।

গোয়ার পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে শিরোপা মহারণে নেমেই প্রথম আক্রমণ করে বাংলাদেশ, যদিও কার্যকরী ছিল না তেমন। ষষ্ঠ মিনিটে বাংলাদেশের গোলমুখে প্রথম আক্রমণ করে ভারত। দশম মিনিটে আরও একটি সুযোগ পায় তারা, জটলা করেও বিপদ ঘটাতে পারেনি।

১২ মিনিটে ম্যাচের সবচেয়ে ভালো সুযোগ পান শামসুন্নাহার জুনিয়র এবং ১৪ মিনিটে তহুরা খাতুন আরও ভালো সুযোগ পেয়ে ভারতীয় গোলকিপারকে একা পেয়েও গোল করতে পারেনি বাংলাদেশ। দুই মিনিটের মধ্যে এই দুটি ছিল বাংলাদেশের সুবর্ণ সুযোগ।

১৬ মিনিটে ভারত ডি বক্সের আগে জটলা তৈরি করলে গোলবার ছেড়ে বেরিয়ে আসেন গোলকিপার মিলি আক্তার। ভারতের লেফট উইং মনিষা জোরালো শট নিলে বারের সামান্য উপর দিয়ে বেরিয়ে যায়। এ যাত্রায় বেঁচে যায় বাংলাদেশ।

পরের ১০ মিনিট দুদলের খেলোয়াড়েরা কিছুটা এলোমেলো খেলতে থাকে। পানি পানের বিরতির পর ভারতের নেয়া একটি হেড বাংলাদেশের মাঝে একটু কাঁপুনি ধরায়। পরে আবারও মিলি বল ধরতে না পারলেও বিপদ হয়নি।

৩৮ মিনিটে ভারতের দারুণ সুযোগ ছিল ম্যাচে এগিয়ে যাওয়ার। তবে মিলি আক্তারের দুর্দান্ত সেভ এ যাত্রায় বেঁচে যায় বাংলাদেশ। পরের মিনিটে কাঙ্ক্ষিত সেই সুযোগ আসে ভারতের, ৪২ মিনিটে পাল্টা আক্রমণে গোল করেন পিয়ারি জাজা, ১-০ গোলে এগিয়ে যায় ভারত।

গোল হজমের পর ৪৪ মিনিট আনিকা রানিয়া সিদ্দিকীর দূরপাল্লার শট ঠেকিয়ে দেন গোলকিপার পান্থোই চানু। এরপর যোগ করা সময়ে তহুরা খাতুনের পাসে ঋতুপর্ণা চাকমার গোলে ১-১ সমতায় আসে বাংলাদেশ।

বিরতি থেকে ফিরেই গোল পেয়ে এগিয়ে যায় ভারত। ৪৬ মিনিটে গোল করে ভারতকে এগিয়ে দেন সানফিদা নংরুম। ৫০ মিনিটে সমতায় আসার সুযোগ আসে বাংলাদেশের, ঋতুর নেয়া কর্নার শট থেকে শামসুন্নাহার জুনিয়রের হেড বারের উপর দিয়ে চলে যায়।

৫৪ মিনিটে মারিয়ার ডি বক্সের বাইরে থেকে নেয়া শট ঠেকিয়ে দেন ভারতের গোলকিপার পান্থোই চানু। তবে ৬৪ ও ৬৫ মিনিটে মনিষা কল্যাণ ও পিয়ারি জাজার নেয়া দুটি শট গোলবারের বাইরে দিয়ে চলে যায়, বেঁচে যায় বাংলাদেশ।

ম্যাচের ৭২ মিনিটে তহুরা খাতুনকে তুলে নিয়ে সাগরিকাকে নামান পিটার বাটলার। ৮৩ মিনিটে আফঈদা ক্লিয়ার করতে চেয়েছিলেন, কিন্তু বল চলে যায় ডি বক্সে লিন্ডা কম সারতোর কাছে, সুযোগ হাতছাড়া করেননি তিনি ৩-১ গোলে এগিয়ে যায় ভারত।

শেষ দিকে আর গোল করতে পারেনি কোনো দল। পরে ওই ৩-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে পিটার জেমস বাটলারের শিষ্যরা।

Tags: গোয়াপণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামফাইনালবাংলাদেশভারতমেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৪লিড স্পোর্টস
Previous Post

চুয়াডাঙ্গা বিজিবি ব্যারাক থেকে নায়েকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Next Post

মক্কায় হাজীদের সেবার মান উন্নয়ন ও পর্যালোচনায় সেমিনার

Next Post
অতিথি ও গেস্ট স্পিকার বক্তৃতা দিচ্ছেন, পেছনে ওথী গ্রুপের প্রেজেন্টেশন স্ক্রিন. Channel i News - চ্যানেল আই নিউজ

মক্কায় হাজীদের সেবার মান উন্নয়ন ও পর্যালোচনায় সেমিনার

দুই উপ-উপাচার্য নিয়োগের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন দুই উপ-উপাচার্য নিয়োগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT