হামের বুস্টার ডোজের সুফল পাওয়া যাচ্ছে| তাই নতুন করে হামে আক্রান্ত ও সংক্রমণ কমে এসেছে| তবে হাম আক্রান্ত শিশুদের বড় একটি অংশ দ্বিতীয় দফা ইনফেকশনে ভুগছে| হাম পরবর্তী জটিলতায় আক্রান্ত ওই শিশুরাই মৃত্যুর শিকার হচ্ছে বলে জানিয়েছেন, বিশেষায়িত শিশু হাসপাতালের চিকিৎসকরা|








