চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাভারে একদিনে ১৮৬৮ শ্রমিক ছাঁটাই, কারখানার সামনে বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:50 অপরাহ্ন 06, জুন 2026
in - সেমি লিড, জনপদ, ঢাকা
A A
সাভারে শ্রমিকদের বিক্ষোভ ও কারখানা সামনে জমায়েত।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ছাঁটাই ও ন্যায্য পাওনার দাবিতে সাভারের উলাইল এলাকায় আল-মুসলিম গ্রুপের একটি পোশাক কারখানার সামনে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। শনিবার (৬ জুন) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল বাসস্ট্যান্ডসংলগ্ন কারখানার প্রধান ফটকের সামনে এ বিক্ষোভ শুরু হয়।

আন্দোলনরত শ্রমিকরা জানান, সকালে কাজে যোগ দিতে এসে তারা হঠাৎ ১ হাজার ৮৬৮ জন শ্রমিকের ছাঁটাইয়ের নোটিশ দেখতে পান। পরে কারখানা কর্তৃপক্ষ ছাঁটাইকৃত শ্রমিকদের এক মাসের বেতন পরিশোধ করলেও শ্রমিকদের দাবি, শ্রম আইন অনুযায়ী (২৬ ধারা) ছাঁটাই হলে তিন মাসের বেতনসহ অন্যান্য পাওনা পরিশোধ করতে হবে।

তাদের অভিযোগ, কোনো আগাম নোটিশ ছাড়াই হঠাৎ করে ছাঁটাই করা হয়েছে, যা শ্রম আইন অনুযায়ী সঠিক নয়। দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

১৩ বছর ধরে সুইং অপারেটর হিসেবে কর্মরত আফানুর জানান, মোবাইল মেসেজের মাধ্যমে তাকে ছাঁটাই করা হয়েছে এবং সকালে কারখানায় গেলে প্রবেশ করতে দেওয়া হয়নি।

একই অভিযোগ করেন ৭ বছর ধরে কর্মরত রোজিনা আক্তার, ২ বছর ৫ মাসের কর্মী মো. রকিবুল্লাহ এবং সদ্য প্রশিক্ষণ শেষে লাইনে যুক্ত আছিয়া আক্তার। তাদের অভিযোগ, নিয়ম অনুযায়ী তিন মাস ১৩ দিনের পাওনা দেওয়ার কথা থাকলেও তা মানা হয়নি।

কারখানার উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আবু রায়হান জানান, শ্রমিকদের শ্রম আইনের ২০ ধারা অনুযায়ী ছাঁটাই করা হয়েছে এবং এক মাসের বেতন পরিশোধ করা হয়েছে।

তিনি আরও বলেন, শ্রমিকদের দাবি অনুযায়ী তিন মাসের বেতন পরিশোধের বিষয়টি শিল্প পুলিশের সঙ্গে আলোচনা হয়নি এবং তা দেওয়ারও কোনো সিদ্ধান্ত নেই। তবে যাদের এক মাসের বেতন বাকি রয়েছে, তাদের বিষয়টি যাচাই করা হচ্ছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, মালিকপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে এবং শ্রমিকদের দাবির বিষয়ে একটি সমঝোতা হয়েছে বলে দাবি করেন তিনি।

জানা গেছে, আল-মুসলিম গ্রুপের তিনটি কারখানা থেকে মোট ১ হাজার ৮৬৮ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। এর মধ্যে সাভার উলাইলের এ কে এম নিটওয়্যার লিমিটেড: ১ হাজার ২৮৬ জন, রেডিও কলোনির প্যাসিফিক ব্লু জিন্স ওয়্যার ৫২৯ জন, আশুলিয়ার আল-মুসলিম অ্যাপারেলস ৫৩ জন।

শ্রমিকদের অভিযোগ, কোনো পূর্ব নোটিশ ছাড়াই বড় পরিসরে এই ছাঁটাই করা হয়েছে।

বর্তমানে উলাইল এলাকায় পরিস্থিতি থমথমে থাকলেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কারখানার সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

ছাঁটাই, ন্যায্য পাওনা ও শ্রম আইন অনুযায়ী সুবিধা প্রদানের দাবিকে কেন্দ্র করে সাভারের আল-মুসলিম গ্রুপের কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। পুলিশ ও কর্তৃপক্ষ আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি করলেও শ্রমিকদের মধ্যে ক্ষোভ এখনো বিদ্যমান।

Tags: ছাঁটাইবিক্ষোভসাভার
Previous Post

যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ

Next Post

রাডার স্টেশনে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কুয়েত-বাহরাইনে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

Next Post
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ছবি, কূটনৈতিক আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

রাডার স্টেশনে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কুয়েত-বাহরাইনে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

বিশ্বকাপের জন্য ফুটবল তারকারা প্রস্তুতি নিচ্ছেন, মেসি ও পেলে সহ ফুটবল তারকার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পেলে থেকে মেসি: বিশ্বকাপের আগেই দেখুন এই ১০ সিনেমা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT