চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজার সমুদ্রপাড়ে সামার বিচ রান অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:54 অপরাহ্ন 06, জুন 2026
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজার সমুদ্রপাড়ে সামার বিচ রান অংশগ্রহণকারীরা দৌড়াচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

‘রান ফর ব্লু ইকোনমি’ স্লোগানকে সামনে রেখে দেশের ও বিদেশের দৌড়বিদদের অংশগ্রহণে কক্সবাজার সমুদ্রসৈকতে অনুষ্ঠিত হয়েছে সামার বিচ রান-২০২৬। এ আয়োজনের উদ্যোগ নেয় রানিং সচেতনতামূলক প্ল্যাটফর্ম কক্সবাজার রানার্স কমিউনিটি এবং রান গ্লোবালি। আয়োজনে সহযোগিতায় ছিল এসএসকে উর্মি এবং কক্সবাজার জেলা প্রশাসন।

কক্সবাজারের লাবণী পয়েন্টে অবস্থিত এসএসকে উর্মি বিচ পয়েন্ট থেকে শুরু হওয়া এ আয়োজনে দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ৮০০ জন রানার অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় ৫ ও ১০ কিলোমিটারের দুটি ক্যাটাগরি ছিল। এর মধ্যে ৫ কিলোমিটার ক্যাটাগরিতে অংশ নেন ২৭০ জন এবং ১০ কিলোমিটার ক্যাটাগরিতে অংশ নেন ৫২৯ জন দৌড়বিদ।

সামার বিচ রান ২০২৩ এ বিজয়ীদের পুরস্কার বিতরণ।. Channel i News - চ্যানেল আই নিউজ

রান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে নারী ও পুরুষ মিলিয়ে মোট ১৮ জন দৌড়বিদকে পোডিয়াম পুরস্কার প্রদান করা হয়। তারা নির্ধারিত দূরত্ব সর্বনিম্ন সময়ে সম্পন্ন করে সেরা হওয়ার কৃতিত্ব অর্জন করেন। এছাড়া অংশগ্রহণকারী সব রানারকে মেডেল ও ফুড প্যাকেজ প্রদান করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর লেফটেন্যান্ট কর্নেল ও এসএসকে উর্মির পরিচালক কাজী মাকসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র আল্ট্রা ম্যারাথনার ও সোয়ান গ্রুপের চেয়ারম্যান খবীর উদ্দিন খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজক প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ও রেস ডিরেক্টর এস এম সাদেক।

সামার বিচ রান ২০২৩-এ অংশগ্রহণকারী দল, কক্সবাজার সমুদ্রপাড়ে অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রসঙ্গত, এটি আয়োজকদের পঞ্চম রানিং ইভেন্ট। ২০২৩ সালে কক্সবাজার রান আয়োজনের মাধ্যমে তাদের যাত্রা শুরু হয়। পরবর্তীতে তারা ভিক্টরি ডে হাফ ম্যারাথন ২০২৪, কক্সবাজার রান ২০২৫ এবং কক্সবাজার ম্যারাথন ২০২৫ সফলভাবে আয়োজন করেছে।

আয়োজকরা জানান, আগামী নভেম্বর মাসের ১৪ তারিখ কক্সবাজার ইন্টারন্যাশনাল ম্যারাথন আয়োজনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন তারা। এ আয়োজনের মাধ্যমে বিশ্বের কাছে কক্সবাজারকে একটি স্বাস্থ্যবান্ধব ও রানিং-ফ্রেন্ডলি শহর হিসেবে তুলে ধরাই তাদের লক্ষ্য।

Tags: কক্সবাজার
Previous Post

সাফের ফাইনালে যে একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ

Next Post

এক ধাক্কায় স্বর্ণের দামের বড় পতন

Next Post
স্বর্ণের অলংকারের দোকানে বিভিন্ন ধরনের গহনা প্রদর্শিত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এক ধাক্কায় স্বর্ণের দামের বড় পতন

প্রতিবাদে অংশ নেওয়া নারী বিক্ষোভকারী, হাতে প্ল্যাকার্ড ও মাইক. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমায় নারীকে পণ্য হিসেবে উপস্থাপন নিয়ে বিতর্ক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT