চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিরোপা ঘরে আনতে চাই: ক্রিসপিন ছেত্রী

আবু তাহের by আবু তাহের
10:09 অপরাহ্ন 05, জুন 2026
in ফুটবল, স্পোর্টস
A A
ক্রিসপিন ছেত্রী ও কোচের মধ্যে স্নেহপূর্ণ মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত, গোয়া থেকে: এপর্যন্ত মেয়েদের সাফের আটটি আসর অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ভারত পাঁচটিতে এবং বাংলাদেশ দুটিতে শিরোপা জিতেছে। তবে বিগত দুই আসরের ফাইনাল খেলতে পারেনি ভারত। এবার ঘরের মাঠের সুযোগ নিয়ে শিরোপা জিততে চান ভারতের কোচ ক্রিসপিন ছেত্রী।

সাউথ গোয়ার আইটিসি গ্র্যান্ড গোয়া হোটেলে শুক্রবার সাফের আয়োজিত সংবাদ সম্মেলনে ছেত্রী বলেন, ‘আমাদের খেলোয়াড়দের উন্নতি খুবই গুরুত্বপূর্ণ। মাঝেমধ্যে, ফলাফলও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। যেমনটা গত অনুশীলন সেশনের সময় আলোচনা করেছিলাম। আমরা ফিফা র‍্যাঙ্কিংটা ধরে রাখতে চাই।’

‘এটা ভেবে দেখার বিষয় এবং কোন ম্যাচে অতিরিক্ত প্রচেষ্টা ও সবকিছু উজার করে দিতে পারি তা ঠিক করা। ফাইনালের জন্য, সবচেয়ে শক্তিশালী দল নিয়ে মাঠে নামবো, বাংলাদেশ একটি ভালো দল। বাংলাদেশও একই দল গঠন করবে। তাই আমরা জিততে চাই এবং শিরোপা নিজেদের ঘরে ফিরিয়ে আনতে চাই।’

ভারতীয় ফুটবলের সমালোচনাকারীদের উদ্দেশ্যে কোচ ছেত্রী বলেছেন, ‘যারা ভারতীয় ফুটবল অনুসরণ করেন, সেইসব ভক্তদের উদ্দেশ্যে আমি যা বলতে চাই… আমরা সাফ ট্রফি জয়ী দলগুলোর মধ্যে অন্যতম নই, তাই তো? কিন্তু আমরা এশিয়ান কাপে অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-২০ এবং সিনিয়র পর্যায়ে আছি। তো, আপনারা কী চান? সাফ জেতা, নাকি তিনটি ক্যাটাগরিতে এশিয়ান কাপে থাকা?’

‘এটা তাদের ওপরই ছেড়ে দিচ্ছি সিদ্ধান্ত নেয়ার জন্য। দেখুন, এটা তাদের কাজ, তারা সমালোচনা করতেই পারে। কারণ এটা ফুটবলেরই অংশ, কিন্তু দয়া করে ঘরে বসে এটা করবেন না। মাঠে আসুন, অনুশীলন সেশনে আসুন। তখন আমার এবং আমার খেলোয়াড়দেরও সমালোচনা করার অধিকার আপনাদের থাকবে। তবে আমার কথা বললে, আমি গ্যাজেট বা টেকনোলজিতে অতটা অভ্যস্ত নই, তাই তারা কী ট্রোল করছে তা আমি জানি না। সুতরাং, আমার কাছে এর কোনো তফাত পড়ে না।’

Tags: গোয়াছেত্রীবাংলাদেশভারতমেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৪লিড স্পোর্টস
Previous Post

মিরপুরে বদ্ধ ঘরে মারা যাওয়া বৃদ্ধার সংবাদে বেগম পত্রিকার প্রয়াত সম্পাদকের ছবি ব্যবহারে ক্ষোভ

Next Post

নওগাঁয় ১৭ জনকে পুশ-ইন চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি

Next Post
নওগাঁয় ১৭ জনকে পুশ-ইন চেষ্টার ঘটনা, সতর্ক অবস্থানে বিজিবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নওগাঁয় ১৭ জনকে পুশ-ইন চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি

বজ্রপাতে নিহতের পরিবার ও স্থানীয়রা শোকাহত. Channel i News - চ্যানেল আই নিউজ

বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু, মারা গেল দু’টি গরুও

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT