চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছুটির দিনও ঢাকার বায়ুমান অস্বাস্থ্যকর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:10 অপরাহ্ন 05, জুন 2026
in - টপ লিড নিউজ, পরিবেশ
A A
ঢাকার বায়ুমান অস্বাস্থ্যকর, বাতাসের মান খারাপের তালিকায় শীর্ষে কেঞ্চাসা ও জাকার্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

বিশ্ব পরিবেশ দিবসে সাপ্তাহিক ছুটির দিনে রাজধানী ঢাকার বায়ুর মান সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

শুক্রবার ৫ জুন সকাল ১১টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১১৬। এ স্কোর অনুযায়ী শহরটির বাতাসের মান ‘সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হচ্ছে।

একই সময়ে ১৬৭ একিউআই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের অবস্থানে ছিল কঙ্গোর কিনশাসা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইন্দোনেশিয়ার জাকার্তার স্কোর ছিল ১৬৫। আর ১৩৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ছিল উগান্ডার কামপালা। এসব শহরের বাতাসের মানও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

এ ছাড়া দূষিত শহরের শীর্ষ দশে থাকা অন্যান্য নগরীর একিউআই স্কোর ১০১ থেকে ১৩৪-এর মধ্যে ছিল।

আন্তর্জাতিক বায়ুমান সূচক অনুযায়ী, একিউআই ০ থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ভালো বলে ধরা হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে মাঝারি মানের হিসেবে বিবেচনা করা হয়। আর ১০১ থেকে ১৫০ স্কোর হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে গণ্য করা হয়।

অন্যদিকে, একিউআই ১৫১ থেকে ২০০ হলে বাতাসকে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ থেকে ৪০০-এর মধ্যে পৌঁছালে তা ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বায়ুদূষণের মাত্রা বেশি থাকলে শিশু, বয়স্ক এবং বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের ঘরের বাইরে কম বের হওয়াই ভালো। একই সঙ্গে সাধারণ মানুষকেও প্রয়োজন ছাড়া দীর্ঘ সময় বাইরে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়।

Tags: আইকিউএয়ারএকিউআইবিশ্ব পরিবেশ দিবস
Previous Post

র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরল বিশ্বজয়ী আর্জেন্টিনা, ব্রাজিল-জার্মানি কোথায়?

Next Post

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

Next Post
বাংলাদেশের বিভিন্ন জেলার মানচিত্র ও পোপুলেশন ডেটা. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

শ্রীলঙ্কায় বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১২, পুলিশ তদন্ত চালাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কায় বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT