চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিউলি এখন আগের থেকে ভালো আছে

আবু তাহের by আবু তাহের
6:57 অপরাহ্ন 04, জুন 2026
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল খেলোয়াড় মাঠে দাঁড়িয়ে ভাবনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত, গোয়া থেকে: মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক শিরোপার মিশনে ফাইনালে উঠেছে বাংলাদেশ। অবশ্য তার আগের দিন দলের অবস্থা ছিল বাজে। ডিফেন্ডার শিউলি আজিমের মা মারা যাওয়ায় বাংলাদেশ অনুশীলনও বাতিল করেছিল। তবে শিউলি আপাতত ভালো আছে বলে জানিয়েছেন দলের সহকারী কোচ আবুল হোসেন।

সেমিফাইনালের পর বাংলাদেশ দল মাঠে কোনো কিছু করেনি। সবাই পুনর্বাসন করতে বিশ্রাম নিয়েছে। বিকেলে বাংলাদেশ দলের সহকারী কোচ আবুল হোসেনের ভিডিও পাঠায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেখানেই এসব কথা জানান বাংলাদেশের এ কোচ।

শিউলির সার্বিক পরিস্থিতি জানাতে আবুল হোসেন বলেন, ‘এখন দলের অবস্থা অবশ্যই ভালো। কারণ গতকালকে আমরা একটা ভালো ম্যাচ খেলেছি। ম্যাচ খেলে আমরা ফাইনালে উঠেছি।’

‘শিউলীও একটু উজ্জীবিত আছে। শিউলীকে সবাই আমরা সমবেদনা জানিয়েছি এবং তার মার প্রতি উৎসর্গ করেছি ম্যাচটা জেতার পর। যার কারণে শিউলী এখন একটু ভালো আছে। শিউলী ভালো মানে আমাদের দলের সবাই উজ্জীবিত আছে।’

দলের চোটের খবর জানাতে আবুল হোসেন বলেন, ‘আমাদের দলে তেমন একটা চোট নেই। শুধু একমাত্র মনিকা চাকমা গতকালকে ম্যাচের মধ্যে একটু ব্যথা পেয়েছে। মনিকাকে পর্যবেক্ষণে রেখেছি আমরা এবং ফিজিওতাকে সুস্থ করার জন্য আপ্রাণ চেষ্টা চলছে। আগামীকাল সে অনুশীলন সেশনে যদি অংশগ্রহণ করে তাহলে বুঝা যাবে ভালো আছে।’

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভারত। ভারতের সাউথ গোয়ার পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে হবে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায়। বাংলাদেশ হ্যাটট্টিক শিরোপার মিশনে নামবে। অন্যদিকে, ভারত নামবে ষষ্ঠ শিরোপার জন্য।

সেমিফাইনালের প্রথম ম্যাচে নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে বাংলাদেশ। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে ভুটানকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে স্বাগতিক ভারত।

Tags: আবুল হোসেনগোয়াবাংলাদেশভারতলিড স্পোর্টসশিউলিসাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬
Previous Post

পর্দার নায়কের পেছনে বাস্তবের এক বিস্ময়কর যুবক!

Next Post

ভারতের বিপক্ষে আমরা জয় তুলে আনব: সহকারী কোচ

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচের ছবি, তিনি সবুজ জার্সি পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের বিপক্ষে আমরা জয় তুলে আনব: সহকারী কোচ

বাংলাদেশের একজন সরকারী কর্মকর্তা, আলোচনাসভায় বসে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT