চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্দার নায়কের পেছনে বাস্তবের এক বিস্ময়কর যুবক!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:47 অপরাহ্ন 04, জুন 2026
in বিনোদন
A A
বীরের দৃশ্য, পর্দার নায়কের পেছনে বাস্তব যুবক, গা থেকে রক্ত ঝরছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির আগে থেকেই আলোচনায় রয়েছে দক্ষিণী সুপারস্টার রাম চরণের নতুন সিনেমা ‘পেড্ডি’। গ্রামীণ পটভূমিতে নির্মিত এই স্পোর্টস অ্যাকশন ড্রামা দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে। বিশেষ করে একটি প্রশ্ন বারবার সামনে আসছে, সিনেমার কেন্দ্রীয় চরিত্র ‘পেড্ডি পেহেলওয়ান’ কি বাস্তব কোনো মানুষকে ঘিরে নির্মিত?

নির্মাতা বুচি বাবু সানার ভাষ্য অনুযায়ী, এর উত্তর আংশিকভাবে ‘হ্যাঁ’। তবে এটি কোনো প্রচলিত অর্থে বায়োপিক নয়। বরং বাস্তব জীবনের এক অসাধারণ তরুণের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে সিনেমার মূল চরিত্রটি।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘পেড্ডি’ চরিত্রের অনুপ্রেরণা পরিচালক বুচি বাবুর নিজ গ্রামের বাসিন্দা পেড্ডি রাজু। জীবিকার তাগিদে দিনমজুর হিসেবে কাজ করলেও খেলাধুলায় ছিল তার অবিশ্বাস্য দক্ষতা। ক্রিকেট ও বাস্কেটবলে এতটাই পারদর্শী ছিলেন যে স্থানীয় বিভিন্ন দল তাকে খেলানোর জন্য কাজ থেকে ছুটি নিতে বলত। এমনকি শুধু ম্যাচ জেতানোর আশায় তাকে অর্থ দিয়েও মাঠে নামানো হতো।

বুচি বাবু জানিয়েছেন, পেড্ডি রাজুর জীবনে তিনি সবসময়ই একটি শক্তিশালী চলচ্চিত্র চরিত্রের সম্ভাবনা খুঁজে পেয়েছেন। সেই ভাবনা থেকেই বাস্তব জীবনের কিছু বৈশিষ্ট্য নিয়ে তিনি তৈরি করেন ‘পেড্ডি’ চরিত্রটি, যাকে পর্দায় রূপ দিয়েছেন রাম চরণ।

তবে নির্মাতা স্পষ্ট করেছেন, সিনেমাটি সরাসরি পেড্ডি রাজুর জীবনী নয়। বাস্তব চরিত্রটি কেবল গল্পের অনুপ্রেরণা। পুরো কাহিনীকে চলচ্চিত্রের উপযোগী করে নতুনভাবে সাজানো হয়েছে। ফলে ‘পেড্ডি’ মূলত একটি কাল্পনিক স্পোর্টস ড্রামা, যার শিকড় রয়েছে বাস্তব জীবনের অভিজ্ঞতায়।

সিনেমায় রাম চরণকে দেখা যাবে এক সংগ্রামী যুবকের চরিত্রে, যিনি একটি গুড়ের কারখানায় কাজ করেন। কিন্তু খেলাধুলা তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। ট্রেলার ও প্রচারণায় দেখা গেছে, কুস্তি ও ক্রিকেটের মাঠে নিজের অসাধারণ দক্ষতার পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক নানা প্রতিকূলতার সঙ্গেও লড়াই করতে হয় তাকে।

চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে তুলতে দীর্ঘ সময় ধরে বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন রাম চরণ। কুস্তির অনুশীলন থেকে শুরু করে শারীরিক গঠনে বড় ধরনের পরিবর্তন এনেছেন তিনি। ফলে ‘পেড্ডি পেহেলওয়ান’ রূপে তার নতুন অবতার ইতোমধ্যেই দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

বুচি বাবু সানা পরিচালিত সিনেমাটিতে রাম চরণের বিপরীতে অভিনয় করেছেন জাহ্নবী কাপুর। সংগীত পরিচালনা করেছেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান। ভৃদ্ধি সিনেমাস প্রযোজিত ছবিটি ৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

নির্মাতাদের দাবি, ‘পেড্ডি’ শুধু একটি স্পোর্টস সিনেমা নয়; এটি স্বপ্ন, সংগ্রাম, আত্মবিশ্বাস এবং প্রতিকূলতার বিরুদ্ধে লড়াইয়ের গল্প। আর সেই গল্পের পেছনে অনুপ্রেরণা হয়ে আছেন বাস্তবের এক সাধারণ যুবক- পেড্ডি রাজু, যার অসাধারণ প্রতিভা আজ পৌঁছে গেছে রুপালি পর্দায়। সানডে গার্ডিয়ান

Tags: জাহ্নবীনায়কপেড্ডিরাম চরণলিড বিনোদনসিনেমা
Previous Post

ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেকের একীভূতকরণে শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন

Next Post

শিউলি এখন আগের থেকে ভালো আছে

Next Post
বাংলাদেশ নারী ফুটবল খেলোয়াড় মাঠে দাঁড়িয়ে ভাবনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

শিউলি এখন আগের থেকে ভালো আছে

বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচের ছবি, তিনি সবুজ জার্সি পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের বিপক্ষে আমরা জয় তুলে আনব: সহকারী কোচ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT