চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন শন টেইট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:20 অপরাহ্ন 04, জুন 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের কোচ শন টেইটের সঙ্গে আলোচনা করছেন ক্রিকেটাররা. Channel i News - চ্যানেল আই নিউজ

পারিবারিক কারণে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন শন টেইট। বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।

টেইট পারিবারিক পরিস্থিতির কথা বিসিবিকে জানানোর পর সংক্ষিপ্ত সময়ের জন্য চুক্তিতে কাজ চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে দুই পক্ষের আলোচনার পর সিদ্ধান্ত নেয়া হয়, এই মুহূর্তে সাবেক অজি পেসারের পদত্যাগই হবে সবচেয়ে উপযুক্ত পদক্ষেপ। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবি।

২০২৫ সালের মে মাসে বাংলাদেশ জাতীয় দলের কোচিং স্টাফে যোগ দিয়েছিলেন শন টেইট। এক বছরের কিছু বেশি সময়ে দেশের ফাস্ট বোলিং বিভাগের উন্নয়নে তিনি অনন্য অবদান রাখেন।

তার অধীনে বাংলাদেশের পেস আক্রমণ আরও ধারালো ও শক্তিশালী হয়ে উঠেছে, যা পেসারদের সব ফরম্যাটে স্কিল, ধারাবাহিকতা এবং কার্যকারিতা বাড়াতে দারুণ সাহায্য করেছে। অস্ট্রেলিয়ার এই সাবেক গতিদানব জাতীয় দলের এক সফল অধ্যায়ের অংশ ছিলেন, যেখানে তার কোচিংয়ে দল বেশ কিছু স্মরণীয় পারফরম্যান্স ও জয় উপহার দিয়েছেন।

বিবৃতিতে শন টেইট বলেন, ‘বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করা এবং একটি প্রতিভাবান ও নিবেদিতপ্রাণ খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের দলের অংশ হওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের ছিল। এই সিদ্ধান্ত নেয়া মোটেও সহজ ছিল না। আলোচনার পুরোটা সময় বিসিবি যেভাবে আমার পরিস্থিতি বুঝতে পেরেছে এবং সমর্থন জুগিয়েছে, সেজন্য আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। পেসাররা যা অর্জন করেছে তার জন্য আমি গর্বিত এবং আমি বিশ্বাস করি তাদের সামনে একটি রোমাঞ্চকর ভবিষ্যৎ অপেক্ষা করছে। আমি আগামী দিনগুলোর জন্য বাংলাদেশ দলকে শুভকামনা জানাচ্ছি।’

বিসিবি বাংলাদেশের ক্রিকেটে টেইটের এই মূল্যবান অবদানের জন্য তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করার কথা জানায়। তার ভবিষ্যতের সব দায়িত্ব ও কর্মজীবনের সাফল্য কামনা করার কথাও বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

Tags: বাংলাদেশবিসিবিলিড স্পোর্টসশন টেইট
Previous Post

গ্রিল কেটে ঢুকে ববির বাসা লুট, মুখ খুললেন নায়িকা

Next Post

আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর দায় কর্তৃপক্ষের: স্বাস্থ্যমন্ত্রী

Next Post
স্বাস্থ্য মন্ত্রীর নেতৃত্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিং।. Channel i News - চ্যানেল আই নিউজ

আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর দায় কর্তৃপক্ষের: স্বাস্থ্যমন্ত্রী

জনপ্রিয় নেতা জিয়াউর রহমানের আদর্শে বাংলাদেশ এগিয়ে যাবে বলে বক্তৃতা. Channel i News - চ্যানেল আই নিউজ

জিয়াউর রহমানের আদর্শে এগিয়ে যাবে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান: মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT