চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঋতুপর্ণার সেই গোলের নাম কেন ‘অলিম্পিক গোল’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:13 অপরাহ্ন 04, জুন 2026
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে নেপালের বিপক্ষে বাংলাদেশের হয়ে দুর্দান্ত এক গোল করে আলোচনায় এসেছেন ঋতুপর্ণা চাকমা। কর্নার থেকে সরাসরি নেয়া এক অসাধারণ গোল, যেটিকে ফুটবল ভাষায় বলা হয় ‘অলিম্পিক গোল’। যা নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে আলোচনা ও কৌতূহল।

ভারতের গোয়ার পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বুধবার নেপালের বিপক্ষে ২-১ গোলে জিতে বাংলাদেশ। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় নেপাল। ২৩ মিনিটে দীপা শাহির নেয়া সেটপিস থেকে বল গোলকিপার মিলি আক্তারের হাত ছুঁয়ে ফিরে আসে। পরে ডিফেন্ডারদের দুর্বল ক্লিয়ারেন্সের সুযোগ কাজে লাগিয়ে গীতা রানার শট জালে জড়িয়ে যায়। প্রথমার্ধের যোগ করা সময়ে দুর্দান্ত এক কর্নার থেকে অলিম্পিক গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান ঋতুপর্ণা। তার বাঁ-পায়ের শট সরাসরি গোলকিপারের হাত ছুঁয়ে জালে জড়িয়ে যায়।

ফুটবলে কর্নার কিক থেকে বল কোন খেলোয়াড়ের স্পর্শ ছাড়াই সরাসরি যদি জালে প্রবেশ করে, সেটিকেই বলা হয় অলিম্পিক গোল। অর্থাৎ বলটি কর্নার থেকে ঘুরে বা বাঁক খেয়ে সরাসরি গোল হলে, মাঝখানে আর কারও ছোঁয়া লাগবে না, তবেই এটি এই বিশেষ স্বীকৃতি পায়।

১৯২৪ সালের প্যারিস অলিম্পিকে ফুটবলে চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে। ওই আসরের পর এক প্রীতি ম্যাচে আর্জেন্টিনা ও উরুগুয়ে মুখোমুখি হলে আর্জেন্টিনার সেসারেও অনজারি কর্নার কিক থেকে সরাসরি গোল করেন। অলিম্পিক চ্যাম্পিয়ন দলের বিপক্ষে করা সেই গোলকেই স্প্যানিশ ভাষায় বলা হয় ‘গোল অলিম্পিকো’ যেখান থেকেই পরবর্তীতে ইংরেজি ও অন্যান্য ভাষায় ‘অলিম্পিক গোল’ নামটি জনপ্রিয় হয়ে ওঠে।

শুরুতে এমন গোল বৈধ কি না, তা নিয়ে কিছুটা বিতর্ক থাকলেও পরে ফুটবলের নিয়ম নির্ধারণকারী সংস্থা আইএফএবি স্পষ্ট করে জানায়, কর্নার কিক থেকে সরাসরি গোল পুরোপুরি বৈধ।

Tags: নেপালবাংলাদেশমেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৪লিড স্পোর্টস
Previous Post

ঈদযাত্রায় দেশজুড়ে সড়কে নিহত ২৮১ জন

Next Post

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

Next Post
বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

শিক্ষামন্ত্রী শিক্ষাখাতে বাজেট ঘোষণা করছেন, পাশে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট ১ লাখ ২৩ হাজার কোটি টাকা: শিক্ষামন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT