চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেমিফাইনালের জয় শিউলি আজিমের মাকে উৎসর্গ করলেন বাটলার

আবু তাহের by আবু তাহের
8:55 অপরাহ্ন 03, জুন 2026
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ও ভারতের কোচরা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত, গোয়া থেকে: মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালের বিপক্ষে দারুণ জয়ে টানা তৃতীয়বারের মত ফাইনালের টিকিট কেটেছে বাংলাদেশ। প্রথমে বাংলাদেশ দল এলোমেলো খেললেও আস্তে আস্তে দলকে গুছিয়ে নেন বাটলার। পরে যোগ করা সময়ে জয় আসে বাংলাদেশের। হৃদয় নিংড়ানো এই জয় মঙ্গলবার মারা যাওয়া শিউলি আজিমের মায়ের জন্য উৎসর্গ করলেন বাটলার।

বাংলাদেশের দুটি গোলই এসেছে যোগ করা সময়ে। ৪৫ মিনিটে ঋতুপর্ণার অলিম্পিক গোলের পর নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ে শামসুন্নাহার জুনিয়রের পাসে গোল করেন বদলি নামা মোছাম্মত সাগরিকা। পিছিয়ে পড়েও ২-১ গোলে ফাইনালে পৌঁছে যায় বাংলাদেশ।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলন আসেন পিটার বাটলার। তিনি বলেন, ‘আমি জানতাম একটি অত্যন্ত কঠিন ও অগোছালো খেলা হতে যাচ্ছে, যার মূল কারণ আবহাওয়া। আবহাওয়া বেশ গরম ও আর্দ্রতা ছিল এবং আমাদের সামনে একের পর এক অনেক সমস্যা ও চ্যালেঞ্জ এসেছে। আর আমাদের এগুলো এমনভাবে মোকাবেলা করতে হয়েছে যেখানে কিছু সমস্যা আমরা নিজেরাই ডেকে এনেছি। আবার কিছু সমস্যা ছিল অত্যন্ত বেদনাদায়ক।’

‘আপনারা জানেন, আমরা শিউলির মাকে হারিয়েছি… যার জন্য আমি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আর এটি যদি কোনো সান্ত্বনা হয়, তবে আমরা এই ম্যাচটি আজিম পরিবারের উদ্দেশ্যে উৎসর্গ করছি।’

দলের বর্তমান বাস্তবতা তুলে ধরে বাটলার আরও বলেন, ‘তবে হ্যাঁ, আমার মনে হয় আমরা এই কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠতে পেরেছি। আমাদের অনেক সমস্যা ছিল, চোট ছিল, গত কয়েকদিন কোনো অনুশীলনও ছিল না। কিন্তু আমরা যদি হেরেও যেতাম, তাও আমি এখানে আসতাম এবং কোনো অজুহাত দিতাম না। আমি এর সম্পূর্ণ দায় নিজের কাঁধে নিতাম এবং পরিস্থিতির সব দায়িত্ব স্বীকার করতাম।’

‘আমি যা শিখেছি তা হলো-সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ (এবং আমি আমার খেলোয়াড়ি ও কোচিং জীবনে যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে এমন অনেক ম্যাচ খেলেছি)-আমি সততার সাথে বলতে পারি যে, আপনি কেমন খেলছেন তা বড় কথা নয়, আসল কথা হলো শেষ রেখা পার হওয়া। লক্ষ্য অর্জনের ঠিক আগ মুহূর্তে এসে খেই হারিয়ে না ফেলা। আপনাকে দৃঢ়প্রতিজ্ঞ হতে হবে, ম্যাচ থেকে ফলাফল বের করে আনার জন্য জানপ্রাণ দিয়ে লড়তে হবে এবং আজ আমাদের সেটাই করতে হয়েছে।’ বলেন বাটলার।

ম্যাচের পরিস্থিতি তুলে ধরে এ ইংলিশ কোচ আরও বলেন, ‘আমাদের লড়াই করতে হয়েছে। আমার মনে হয় মেয়েরা দারুণ দৃঢ়তা ও মানসিক শক্তি দেখিয়েছে। কারণ, যত মানুষই আপনার সাথে হাত মিলিয়ে বলুক না কেন- ‘আশা করি আপনারা জিতবেন বা দারুণ খেলেছেন, আসল প্রশ্ন হলো-তারা কি আসলেই এটি মন থেকে বলে?’ প্রশ্ন রাখেন বাটলার।

Tags: ঋতুপর্ণানেপালবাটলারবাংলাদেশভারতমেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৪লিড স্পোর্টসসাগরিকাসাফ
Previous Post

জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান, নতুন উচ্চতায় বাংলাদেশ

Next Post

হাম সংক্রমণ: শিশু মৃত্যুর দায় কার

Next Post
শিশু রোগীদের জন্য হাসপাতালে চিকিৎসা কার্যক্রম চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হাম সংক্রমণ: শিশু মৃত্যুর দায় কার

বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক মারিয়া খেলছেন মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইনালে উঠলেও সাবধানী বাংলাদেশ, বলছেন অধিনায়ক মারিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT